ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভবিষ্যৎবাণী: আগাম জানিয়ে দিলেন মুম্বাইকে থামিয়ে এবার আইপিএল শিরোপা জিতবে যে দল
বরাবরের মতো এবারও আইপিএলের হট ফেবারিট পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। তবে অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি স্পিনার ব্র্যাড হগ মনে করে, এবারের আইপিএলে বাজিমাত করবে রিশাভ পান্তের দিল্লি ক্যাপিট্যালস। স্থগিত হওয়ার আগে মাঠে গড়ানো ২৯ ম্যাচ শেষে টেবিলের শীর্ষে ছিলো দিল্লিই।
তাই এ দলের ওপরেই বাজি ধরছেন হগ। আগামী বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করবে দিল্লি। ইনজুরির কারণে প্রথম পর্ব খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এবার ফিরছেন তিনি, সঙ্গে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। তবে অধিনায়কত্ব করবেন রিশাভ পান্তই।
দলটির ওপর নিজের আস্থার কথা জানিয়ে হগ বলেছেন, ‘আমার মতে, এবার দিল্লি হলো সেই দল, যাদেরকে হারানো কঠিন হবে। তাদের দলে শ্রেয়াস আইয়ার ফিরে এসেছে। যার ফলে এখন তারা বিদেশি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে বৈচিত্র দেখাতে পারবে। এখন তাদের স্টিভ স্মিথের ওপর নির্ভর করে থাকতে হবে না। এছাড়া অশ্বিনও ফিরেছে। তাদের নিয়ে দিল্লি এখন আরও শক্তিশালী।’
নিজের ইউটিউব চ্যানেলে দেয়া ভিডিওবার্তায় হগ আরও বলেন, ‘দিল্লি দলে এখন ভারসাম্য আসবে। তারাই একমাত্র দল যারা মুম্বাইকে হারিয়ে, তাদেরকে ষষ্ঠ শিরোপা জেতা থেকে থামাতে পারবে। কাগজে-কলমে আমার মতে, দিল্লিই সেরা দল। তাদের এখন যেই ভারসাম্য আছে, তাতে মুম্বাই-চেন্নাইয়ের মতো দলগুলোকেও হারাতে পারবে।’
দিল্লির শক্তির জায়গার বিষয়ে আলোচনা করে তিনি বলেন, ‘বোলিংয়ের কথা বললে প্রথম পর্বে আভেশ খান দুর্দান্ত ছিলেন। দিল্লিতে ভারতীয় পেসারদের মধ্যে গভীরতা বেশি নেই। তবে আভেশ খান সেই দায়িত্ব পালন করেছে। তাই তাকে দলে পেয়ে কোচ পন্টিং এখন আত্মবিশ্বাসী হয়ে দল সাজাতে পারবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ