ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আমিরের পর পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন ইমাদ
আগামী মৌসুমের জন্য ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে মোট ১৯১ জন ক্রিকেটারের নাম তালিকাভুক্ত করা হয়। সেখানে রাখা হয়েছিল ইমাদকেও। ঘরোয়া ক্রিকেটে পিসিবির নিয়মাবলী মেনে খেলার বিনিময়ে পেতেন মোটা অঙ্কের টাকা।
কিন্তু আমিরের মত ইমাদও চুক্তিকে বলেছেন ‘না’। ইমাদের সাথে বোর্ডের খানিক দ্বন্দ্ব আছে, তা স্পষ্ট হয়ে ওঠে সর্বশেষ কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়ার পর। তবে ইমাদের সামনে ছিল ঘরোয়া চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ। এই চুক্তিতে নাম লেখালে পিসিবির অধীনে ঘরোয়া ক্রিকেট আসরগুলোতে নিয়মিত খেলতে হত।
পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৫২টি টি-টোয়েন্টি খেলা এই পেস বোলিং অলরাউন্ডার পিসিবির নিয়মে আবদ্ধ থাকতে চাননি। আমির জানিয়েছিলেন, তার জায়গায় ঘরোয়া চুক্তিতে অন্য কোনো তরুণ ক্রিকেটারকে নেওয়ার জন্যই চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে ইমাদের চুক্তির প্রস্তাব নাকচ করে দেওয়ার কারণ জানা যায়নি।
পিসিবির অধীনে থাকা যে ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পান না তাদের ঘরোয়া চুক্তিতে অন্তর্ভুক্ত করে পিসিবি। সম্প্রতি বেতন-ভাতা বাড়ানোয় কেন্দ্রীয় চুক্তির মত ঘরোয়া চুক্তিও আকর্ষণীয় হয়ে উঠেছে। তারপরও আমির-ইমাদের এই সিদ্ধান্তকে বোর্ডের বিরুদ্ধে একটি ‘বার্তা’ হিসেবেই দেখা হচ্ছে। প্রসঙ্গত, ইমাদ সর্বশেষ আন্তর্জাতিক (টি-টোয়েন্টি) ম্যাচ খেলেছেন গত জুলাইয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)