ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তান সিরিজের পরপরই নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি এখনও প্রকাশ করেনি এনজেডসি।
বাংলাদেশে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে পাকিস্তান। ৮ ডিসেম্বর টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দল বিশ্রামের সুযোগ পাবে কম। কারণ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ছুটতে হবে নিউজিল্যান্ডে।
বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি এখনও ঘোষণা করা না হলেও নিউজিল্যান্ড সরকার বাংলাদেশের সফরের জন্য ইতোমধ্যে ৩৫টি আইসোলেশন ও কোয়ারেন্টিন সিট বুকিং করে রেখেছে। ম্যানেজড আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টিন (এমআইকিউ) সুবিধার অধীনে বাংলাদেশ ছাড়াও নেদারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পুরুষ দলের জন্য আইসোলেশন ও কোয়ারেন্টিন সিট বুকিং দেওয়া হয়েছে।
এছাড়া প্রমীলা বিশ্বকাপের জন্য বুকিং রাখা হয়েছে ১৮১টি আসন। তবে ভারত জাতীয় দলের জন্য কোনো আসন রাখা হয়নি। মার্চে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক হোম সিরিজ থাকলেও তা পিছিয়ে মাঠে গড়াতে পারে বছরের শেষদিকে।
নিউজিল্যান্ড সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের কোয়ারেন্টিন শুরু হবে ডিসেম্বরের শুরুতে। কোয়ারেন্টিন ও অনুশীলন শেষে দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। বক্সিং ডে টেস্টে অবশ্য কিউইদের মুখোমুখি হওয়া হবে না মুমিনুল হকদের। নিউজিল্যান্ডের গণমাধ্যম জানিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)