ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিসিবির প্রস্তাব প্রত্যাখান করলেন আমির
এই কোচিং প্যানেল পদত্যাগ করলে তিনি আবার ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন অবসরের সময়েই। ফলে মিসবাহ ও ওয়াকার পদত্যাগ করার পরে আমিরের ফেরার জোর গুঞ্জন উঠেছিল। আসন্ন মৌসুমের জন্য আমিরকে ঘরোয়া ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতেও রেখেছিল পিসিবি। মোট ১৯১ জনের নাম তালিকাভুক্ত করা হয়।
আমিরকে রাখা হয়েছিল এ ক্যাটেগরিতে। এই ক্যাটেগরির খেলোয়াড়দের মাসিক বেতন ১ লাখ ৮৫ হাজার পাকিস্তানি রুপি। এ ক্যাটেগরিতে আমিরসহ মোট ৪০ জনকে রাখে পিসিবি। সর্বোচ্চ আড়াই লাখ রুপি বেতনে এ প্লাস ক্যাটেগরিতে আছেন ১০ জন। ঘরোয়া ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি তালিকায় যে তার নাম আছে তা জানতেনই না আমির।
জানার পরেই পিসিবির এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নিয়েছে সরিয়ে নিয়েছেন এই পেসার। আমির বলেন, “আমি জানতাম না যে এই তালিকায় আমার নাম আছে। আমি পিসিবির কাছে অনুরোধ করব আমার জায়গায় একজন জুনিয়র ক্রিকেটারকে চুক্তিতে রাখার জন্য যেন সে উপকৃত হতে পারে এবং তার পরিবারকে সহায়তা করতে পারে।
আমি ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছি না তবে এই জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি। এখন আন্তর্জাতিক ক্রিকেটও খেলব না আমি।” “আমি যদি আন্তর্জাতিক ক্রিকেটই না খেলি তাহলে আমাকে ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে রাখার মানে কী! এই চুক্তির প্রস্তাব দিয়ে তারা আমাকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু সেটা হচ্ছে না।
ঘরোয়া ক্রিকেটের চুক্তি তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করার আগে পিসিবির উচিত ছিল আমার সাথে যোগাযোগ করা। পিসিবিতে অনেক শিক্ষিত মানুষ থাকলেও তারা এখনো বোকার মতো কাজ করছে। তারা হয়ত মেনে নিতে পারেনি যে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ