ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিষ্যদের কাছে হেরে জামা ছাড়াই সংবাদ সম্মেলনে আসতে হলো কোচকে
সমীকরণটা কিছুটা জটিল হলেও নিজের শিষ্যদের প্রতি বিশ্বাস ছিল এন্টারওয়ার্পের কোচ ব্রায়ান প্রিস্কের। তাই শিষ্যদের সঙ্গে বড় অদ্ভুত এক বাজি ধরে বসেন ৪৪ বছর বয়সী এই কোচ। ওয়াদা করেন যে, এবার ঘরের মাঠে ওমোনিয়াকে হারিয়ে ইউরোপা লিগ খেলতে পারলে শরীরে কোনো কাপড় ছাড়াই সংবাদ সম্মেলন করবেন!
গত শুক্রবার এসি ওমোনিয়ার বিপক্ষে ঘরের মাঠে ইউরোপা লিগের ফিরতি লেগে খেলতে নামে রয়্যাল এন্টারওয়ার্প। এদিন সাইপ্রাসের ক্লাবটির বিপক্ষে ২-০ গোলের জয় পায় এন্টারওয়ার্প। পরে পেনাল্টিতে ৩-২ গোলে জিতে এবারের ইউরোপা লিগ নিশ্চিত করে ব্রায়ান প্রিস্কের দল।
এরপর নিজের কথা রেখেছেন কোচ। আনন্দের দিনে সংবাদ সম্মেলন করতে আসেন গায়ে কোনো কাপড় না জড়িয়েই। সংবাদ সম্মেলনে শুধু একটি তোয়ালে জড়িয়ে আসেন তিনি।
সংবাদ সম্মেলনে ডেনিশ এই কোচ জানান, ‘আমি খুবই দুঃখিত, বন্ধুরা। খেলার আগে আমার খেলোয়াড়দের সঙ্গে বাজি ধরেছিলাম। আমি তাদের বলেছিলাম, যদি আমরা জিতি, এবং কোয়ালিফাই করি তাহলে নগ্ন হয়েই সম্মেলন করবো। আমরা এটা করেছি। এটাই ফুটবল, এটাই জীবন, এটাই আবেগ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল