ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার

২০২১ আগস্ট ২৪ ২১:৪৮:১২

বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার

সেপ্টেম্বরে কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অন্য দেশটি ফিলিস্তিন। এর বাইরে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে জেমির শিষ্যরা।

তিনজাতি টুর্নামেন্ট ও ফ্রেন্ডলি ম্যাচ দেখে নতুন দুই প্রবাসী ফুটবলারকে সাফ চ্যাম্পিয়নশিপ দলে রাখার সিদ্ধান্ত নেবেন ইংলিশ কোচ জেমি ডে। অক্টোবরে মালদ্বীপে হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ।

রাহবাব ও তাহমিদ হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়া তৃতীয় ও চতুর্থ প্রবাসী ফুটবলার। এর আগে ২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও এবছর জুনে বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত