ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ক্যারিয়ার শেষ করবেন মেসি
মিয়ামিতেই ক্যারিয়ার শেষ করবেন আর্জেন্টাইন তারকা। সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম নাকি আলোচনাও শুরু করে দিয়েছেন।মিয়ামির মালিক পক্ষের অন্যতম সদস্য ডেভিড বেকহ্যাম। ইংল্যান্ডর সাবেক এই তারকা ক্লাবকে এগিয়ে নিতে নামিদামি খেলোয়াড়দের দিকে নজর দিয়েছেন।
ইতোমধ্যে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনকে নিজেদের করে নিয়েছেন।২০২৩ সালের জুন পর্যন্ত পিএসজির সাথে চুক্তি আছে মেসির। বিভিন্ন ইউরোপিয়ান সংবাদ মাধ্যমের দাবি, ইতোমধ্যে ছয়বারের ব্যালন ডি অর জয়ীকে রাজি করানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন সাবেক ইংলিশ তারকা বেকহ্যাম। যদিও এখনও ফলপ্রসু কোন সাড়া পাওয়া যায়নি।
গত বছর যুক্তরাষ্ট্রে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন মেসি। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে ২৮ বছর পর কোন বিশ্ব মঞ্চের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই খুশিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় লম্বা ছুটি কাটিয়েছেন মেসি। এসব বিষয় তার মিয়ামিতে যাওয়ার ইস্যুকে উসকে দিয়েছে।
ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু মেসি নয়, ক্রিশ্চিয়ানো রোনালদোকেও পেতে চায় মিয়ামি। অবশ্য মালিক পক্ষের সদস্যরা সদ্য সমাপ্ত কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের দিকে বেশি জোর দিয়েছে।
মিয়ামি হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস বলেন, ‘আমি আশাবাদী, মেসি ইন্টার মিয়ামির জার্সিতে খেলবেন। এটা আমাদের প্রজন্মের সেরা খেলোয়াড়ের উত্তরাধিকারকে পূর্ণ করবে। ইন্টার মিয়ামির মালিকরাও একটি বিশ্বমানের দল তৈরি করার মতো উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে।’
‘মেসিকে দলে পাওয়ার জন্য আমি এবং বেকহ্যাম পরিশ্রম করে যাচ্ছি। আমাদের সেরা খেলোয়াড়দের নিয়ে আসার আকাঙ্ক্ষা আছে। মেসি একটি প্রজন্মের খেলোয়াড়, যুক্তিযুক্তভাবে সর্বকালের সেরা খেলোয়াড়।’ যোগ করেন মাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?