ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বিপাকে আগুয়েরো, ডি মারিয়া বলছেন ‘ও হয়তো নিজেকেই খুন করতে চাইছে’
মজার বিষয় হলো, সার্জিও আগুয়েরো যাকে দেখে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন, সেই লিওনেল মেসি এখন আর বার্সায় নেই। তিনি এখন হয়ে গেছেন পিএসজিতে ডি মারিয়ার সতীর্থ।
মেসি হুট করেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সার্জিও আগুয়েরোই। আর কেউ বিষয়টা নিয়ে চিন্তা না করলেও তা করছেন তার জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। তিনি মনে করেন, লিওনেল মেসি চলে আসায় এখন বার্সায় সবচেয়ে খারাপ অবস্থা সার্জিও আগুয়েরোর।
পরিস্থিতির সিরিয়াসনেস বোঝাতে অ্যাঞ্জেল ডি মারিয়া বলে বসেছেন, আগুয়েরোর হয়তো এখন নিজেকেই খুন করতে ইচ্ছে হচ্ছে। হয়তো এখন তিনি মাথা কুটে মরছেন যে, কেন ম্যানসিটি ছেড়ে বার্সায় আসতে গেলেন!
আর্জেন্টিনার স্পোর্টস চ্যানেল টিওইসি স্পোর্টসকে হাসতে হাসতে অ্যাঞ্জেল ডি মারিয়া বলেন, ‘কুন (আগুয়েরো) এখন চাচ্ছেন নিজেকে খুন করতে। তা কী তিনি করতে পারবেন?’
‘মেসির বার্সেলোনা ছাড়ার সমস্ত বিষয়াধি বাদ দিলে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার (আগুয়েরোর) হুট করে ইনজুরির শিকার হওয়াটা। যে কারণে আগামী কয়েক সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে ছিটকে পড়েছেন। এটা সত্যিই অনেক দুঃখজনক বিষয়।’
শুধু আগুয়েরো নয়, ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েও হাস্যরস করলেন ডি মারিয়া। কারণ, হঠাৎ করেই ক্রিশ্চিয়ানো রোনালদোরও পিএসজিতে আসার আলোচান তৈরি হয়েছেন। ২০২২ সালেই রোনালদো জুভেন্টাসে হয়ে যাবেন ফ্রি এজেন্ট। তখন হয়তো রোনালদো পিএসজিতে যোগ দিতে পারেন। এ নিয়ে ডি মারিয়া বলেন, ‘ক্রিশ্চিয়ানোও নিশ্চিত নিজেকে খুন করতে চাইবেন, কারণ তিনি এখনও পিএসজিতে আসতে পারেননি।’
পিএসজির প্রশংসা করে ডি মারিয়া বলেন, ‘খেলোয়াড়দের যোগ্যতা এবং সংখ্যা (কোয়ালিটি এবং কোয়ান্টিটি) হিসেবে পিএসজি এখন বিশ্বের অনন্য একটি ক্লাব। ক্লাবের ইতিহাসে (যে কোনো ক্লাব) এমনটা সাধারণত হয় না। গ্রেট খেলোয়াড়রাও সব সময় একসঙ্গে কিংবা সেরাদের সঙ্গে থাকতে চান না। কিন্তু এবার পিএসজিতে সেটা সম্ভব হয়েছে।’
রোনালদোর কথা বলতে গিয়ে ডি মারিয়া বলেন, ‘ক্রিশ্চিয়ানোও অবশ্যই চাইবেন এখানে আসতে। যদিও তারা (পিএসজি) এরই মধ্যে মেসিকে নিয়ে এসেছেন। তিনি অবশ্যই রোনালদোর চেয়ে ভালো।’
মেসি এবং ডি মারিয়াও খুব ঘনিষ্ট বন্ধু। টিওয়াইসি থেকে মেসি সম্পর্কে জানতে চাইলে ডি মারিয়া বলেন, ‘আমার জন্য বিষয় হচ্ছে, তার সঙ্গে খেলা খুবই সহজ একটি বিষয়। আপনি যদি দৌড়ান, তখন তিনি আপনার দিকে অবশ্যই বল পাস দেবেন এবং সেটা আপনার পায়ে এসেই পড়বে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)