ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

সৌদিতে অবৈধ প্রবাসীদের জন্য নতুন কঠোর সতর্কতা

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৬ জুলাই ২৬ ২০:২০:৫০

সৌদিতে অবৈধ প্রবাসীদের জন্য নতুন কঠোর সতর্কতা

সৌদি আরবে অবৈধভাবে বসবাস, কাজ এবং সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে আবারও কঠোর অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাত্র এক সপ্তাহের যৌথ অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ১৪ হাজার ৯৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সৌদিতে অবস্থানরত বিদেশি কর্মীদের মধ্যে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৬ থেকে ২২ জুলাই পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৪৩৭ জন আবাসন (ইকামা) আইন, ৩ হাজার ৯৯১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৪২ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন। কর্তৃপক্ষ জানিয়েছে, আইন প্রয়োগে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু আইন লঙ্ঘনকারীদেরই নয়, তাদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা গোপনে সহযোগিতা করার অভিযোগে ১৮ জনকেও আটক করা হয়েছে। এ ধরনের অপরাধকে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করছে দেশটির সরকার।

বর্তমানে ৩০ হাজার ৫৪৭ জন আইন লঙ্ঘনকারী বিভিন্ন আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী। ইতোমধ্যে ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ৬ হাজার ১১৩ জনের দেশে ফেরার ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তা করা, অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, পরিবহন করা বা চাকরির ব্যবস্থা করে দেওয়া গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

সন্দেহজনক কোনো কার্যক্রম সম্পর্কে তথ্য দিতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। কর্তৃপক্ষের দাবি, সব অভিযোগ সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে তদন্ত করা হয় এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বিশ্ব এর অন্যান্য সংবাদ

মেসির জন্য সুখবর

মেসির জন্য সুখবর

মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচকে ঘিরে দীর্ঘদিনের একটি বিতর্কিত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে অল-স্টার ম্যাচে... বিস্তারিত