ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের জয়ের পথে বড় ধাক্কা, খেলাটি দেখুন এখানে LIVE

২০২৬ জুন ১১ ২০:০৬:২২

বাংলাদেশের জয়ের পথে বড় ধাক্কা, খেলাটি দেখুন এখানে LIVE

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে টাইগাররা।

সর্বশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সংগ্রহ ৩৩.১ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আর মাত্র ২৫ রান, হাতে রয়েছে ৪৭ বল। ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতেই। জয়ের সম্ভাবনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে ৭৯ শতাংশের বেশি।

এর আগে টস ছাড়াই শুরু হওয়া ম্যাচে বৃষ্টির কারণে খেলা কমিয়ে ৪১ ওভারে নামিয়ে আনা হয়। পরে অস্ট্রেলিয়া নির্ধারিত ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৭ রান।

অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে লড়াই করেন মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট। লাবুশেন অপরাজিত থাকেন ৫৫ রানে, আর বার্টলেট করেন ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এছাড়া অধিনায়ক জশ ইংলিস ৩৪ রান করেন।

বাংলাদেশের বোলাররা শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রাখে। তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করে ৮ ওভারে ৩৩ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। মুস্তাফিজুর রহমানও নিয়েছেন ৩ উইকেট। তানভীর ইসলাম শিকার করেন ২ উইকেট।

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তবে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দলের ইনিংস সামলে নেন। সৌম্য ৪২ রান এবং শান্তও ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

লিটন দাস দ্রুত ২১ রান যোগ করেন। এরপর তাওহীদ হৃদয় ২৬ রানে অপরাজিত থেকে দলের জয়ের পথ সহজ করেন। মোসাদ্দেক হোসেন ১৫ রান করে আউট হলেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৪ রান নিয়ে হৃদয়ের সঙ্গে ক্রিজে আছেন।

এই ম্যাচ জিততে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করার দারুণ সুযোগ রয়েছে টাইগারদের সামনে।

খেলাটি দেখতে এখানেক্লিক করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত