ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ইতালির ভিসার আবেদন নিয়ে নতুন নির্দেশনা
ইতালিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নীতিমালা ও নির্দেশিকা প্রকাশ করেছে ঢাকার ইতালি দূতাবাস। সোমবার (১ জুন ২০২৬) দেশটির ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল (VFS Global) এক বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়ার বিভিন্ন দিক স্পষ্ট করেছে। নতুন এই নির্দেশনায় ভাষা দক্ষতা, আর্থিক স্পন্সর এবং অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব শিক্ষার্থী ইতিমধ্যে ইতালির ইউনিভার্সিটি পোর্টালে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের এখন আর আলাদাভাবে ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না। ভিএফএস গ্লোবাল সরাসরি ই-মেইলের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবে এবং আবেদনের তারিখ নির্ধারণ করে দেবে। এক্ষেত্রে ইউনিভার্সিটি নিবন্ধনে ব্যবহৃত ই-মেইল ঠিকানাটি নিয়মিত চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ বা স্পন্সরশিপের ক্ষেত্রে এবার বড় ধরনের শিথিলতা আনা হয়েছে। এখন থেকে বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুফু, মামা-খালা এমনকি কাজিনদের আর্থিক গ্যারান্টিও গ্রহণ করবে দূতাবাস। এমনকি ইতালিতে বসবাসরত আত্মীয়রাও শিক্ষার্থীদের স্পন্সর হতে পারবেন, যা আগে বেশ সীমিত ছিল।
তবে ভাষাগত দক্ষতার বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছে দূতাবাস। নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাগত যোগ্যতার সার্টিফিকেট জমা দিতে হবে। এই সার্টিফিকেটে প্রার্থীর শোনা, বলা, পড়া এবং লেখার দক্ষতা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এছাড়া আবেদনের সাথে পড়াশোনার সত্যতার প্রমাণ হিসেবে সিআইএমইএ (CIMEA) কিংবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
ইতালি দূতাবাস আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির পর স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল নথিপত্রসহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)