ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বড় শাস্তি পাকিস্তানের, ১২ পয়েন্টের ৮ পয়েন্টই কেটে নিল আইসিসি
ঢাকা টেস্টে বাংলাদেশের কাছে হারের পর স্লো ওভার রেটের কারণে বড় শাস্তি পেল পাকিস্তান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ পয়েন্ট হারানোর পাশাপাশি জরিমানাও করেছে আইসিসি।
বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে বড় হারের পর দ্বিগুণ ধাক্কা খেল পাকিস্তান। মাঠের পারফরম্যান্সে পরাজয়ের পাশাপাশি এবার আইসিসির শাস্তিতেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় ক্ষতির মুখে পড়েছে সফরকারীরা। স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
ঢাকা টেস্টের চতুর্থ দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানের অলরাউন্ডার সালমান আলী আঘা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ৭০ ওভারে ২৬০ রান পেলেও তারা ম্যাচ জিতে নেবে। তবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল সাহসী ঘোষণা দিয়ে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দেয়।
লাঞ্চের আগেই ব্যাটিংয়ে নেমে পুরো দুই সেশন সময় পেলেও সেই লক্ষ্য ছুঁতে পারেনি পাকিস্তান। বরং নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে গুঁড়িয়ে গিয়ে ১০৪ রানের বড় ব্যবধানে হারে সফরকারীরা।
ম্যাচ শেষে আরও দুঃসংবাদ আসে পাকিস্তান শিবিরে। নির্ধারিত সময়ের তুলনায় ৮ ওভার কম করায় অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও কুমার ধর্মসেনা অভিযোগ তোলেন। তাদের সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১ পয়েন্ট কাটা হয়। সেই হিসাবে পাকিস্তানকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং কাটা হয়েছে ৮ পয়েন্ট।
এর ফলে তিন ম্যাচ শেষে পাকিস্তানের সংগ্রহ ১২ থেকে নেমে দাঁড়িয়েছে মাত্র ৪ পয়েন্টে। অধিনায়ক শান মাসুদ শাস্তি মেনে নেওয়ায় এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে, সিলেটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)