ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করলো ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করেছে ইরান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই প্রণালী অতিক্রম করতে জাহাজগুলোকে আগাম অনুমতি নিতে হবে এবং নির্ধারিত হারে টোল বা ফি পরিশোধ করতে হবে।
বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিপিং জার্নাল ‘লয়েডস লিস্ট’ জানায়, নতুনভাবে গঠিত ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ (PGSA) জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি কাঠামো চালু করেছে। এর আওতায় ট্রানজিট অনুমোদনের জন্য জাহাজগুলোকে ‘ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন’ ফর্ম পূরণ করতে হবে, যেখানে জাহাজের মালিকানা, বিমা, ক্রু, রুট এবং কার্গোর বিস্তারিত তথ্য দিতে হবে।
ইরান সরকার জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো হরমুজ প্রণালির ওপর সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং নিরাপত্তা নিশ্চিত করা। দেশটির সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অনুসরণকারী জাহাজগুলো এই পথ ব্যবহার করতে সমস্যার মুখে পড়তে পারে।
এদিকে ভারত ও পাকিস্তানসহ কিছু দেশ আলোচনার মাধ্যমে তাদের জাহাজ চলাচল নিরাপদ রাখার চেষ্টা করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট জাহাজগুলোর ক্ষেত্রে কড়াকড়ি আরোপের ইঙ্গিত দিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া জানিয়েছে এবং বিষয়টি জাতিসংঘে উত্থাপনের উদ্যোগ নিয়েছে। অন্যদিকে রাশিয়ার অবস্থান এই ইস্যুতে ভিন্ন হতে পারে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)