ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মিরপুর টেস্টে দাপট দেখাচ্ছে পাকিস্তান,খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
মিরপুর টেস্টে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে দারুণ ব্যাটিং করছে পাকিস্তান। তৃতীয় দিনের প্রথম সেশনে দুই উইকেটে ২১৫ রান তুলে শক্ত অবস্থানে রয়েছে সফরকারীরা। এখনো বাংলাদেশের চেয়ে ১৯৮ রানে পিছিয়ে থাকলেও পাকিস্তানের ব্যাটাররা নিয়ন্ত্রণ ধরে রেখেছেন ম্যাচে।
পাকিস্তানের ইনিংসের সবচেয়ে বড় আকর্ষণ ছিল অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইসের সেঞ্চুরি। দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করা এই তরুণ ১৬৫ বলে ১০৩ রান করেন। তার ইনিংসে ছিল ১৪টি চার। তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে ফিরলেও পাকিস্তানকে শক্ত ভিত গড়ে দিয়ে গেছেন তিনি।
এর আগে ইমাম-উল-হকও খেলেছেন দায়িত্বশীল ইনিংস। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৭২ বলে ৪৫ রান করেন তিনি। ওপেনিং জুটিতে আওয়াইস ও ইমাম যোগ করেন ১০৬ রান।
তৃতীয় উইকেটে আব্দুল্লাহ ফজল ও অধিনায়ক শান মাসুদ ব্যাট করছেন। ফজল ইতোমধ্যে ফিফটির খুব কাছে পৌঁছে গেছেন। তিনি ১০০ বলে ৪৯ রানে অপরাজিত আছেন। অন্যদিকে শান মাসুদের সংগ্রহ ৫ রান।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তবে পেসারদের লাইন-লেংথে ধারাবাহিকতার অভাব স্পষ্ট ছিল। নাহিদ রানাও রান খরুচে ছিলেন।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১০১ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া মোমিনুল হক করেন ৯১ এবং মুশফিকুর রহিম যোগ করেন ৭১ রান। শেষদিকে তাসকিন আহমেদের ঝোড়ো ২৮ রানে চারশ পার করে বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন মোহাম্মদ আব্বাস। তিনি একাই নেন ৫ উইকেট। এছাড়া শাহীন শাহ আফ্রিদি শিকার করেন ৩ উইকেট।
খেলাটি দেখতে এখানেক্লিক করুন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল