ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি, আইপিএল ও ইউরোপা লিগ সেমিফাইনাল

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৬ এপ্রিল ৩০ ০৭:৩০:২৮

টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি, আইপিএল ও ইউরোপা লিগ সেমিফাইনাল

খেলাপ্রেমীদের জন্য আজ টিভির পর্দায় রয়েছে ব্যস্ত সূচি। ক্রিকেট থেকে ফুটবল—বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ সম্প্রচার হবে দেশের বিভিন্ন চ্যানেলে।

ক্রিকেটে আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় নারী টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচটি শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে এবং সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এছাড়া আইপিএলেও রয়েছে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। গুজরাট ও বেঙ্গালুরুর মধ্যকার এই ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ২ চ্যানেলে।

ফুটবলেও আজ রয়েছে ইউরোপা লিগের সেমিফাইনাল ম্যাচ। ব্রাগা ও ফ্রাইবুর্গ মুখোমুখি হবে রাত ১টায়, ম্যাচটি সম্প্রচার করবে সনি স্পোর্টস ১।

একই সময়ে ইংল্যান্ডের ক্লাব নটিংহ্যাম এবং অ্যাস্টন ভিলার ম্যাচটি দেখা যাবে সনি স্পোর্টস ২-এ।

অন্যদিকে কনফারেন্স লিগের সেমিফাইনালে শাখতার ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১টায়, যা সম্প্রচার করবে সনি স্পোর্টস ৫।

সব মিলিয়ে আজকের দিনটি খেলাপ্রেমীদের জন্য বেশ জমজমাট হতে যাচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ