ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
শিক্ষার্থীদের নিয়ে নতুন ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা এবং নৈতিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমান প্রজন্মের একটি অংশ শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিদের উদ্দেশে অশালীন মন্তব্য করতে দ্বিধা করছে না, যা সমাজের জন্য উদ্বেগজনক একটি প্রবণতা।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে একটি কর্মশালায় তিনি এসব কথা বলেন। গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং উদ্ভাবকদের অধিকার সুরক্ষার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে অনেক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে অনাকাঙ্ক্ষিত ও অসংলগ্ন মন্তব্য করছেন। কেউ কেউ ছোট ছোট মন্তব্য বা আচরণের মাধ্যমে দ্রুত ভাইরাল হওয়ার চেষ্টা করছে, যা অনেক সময় সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের একটি অংশ ইউনিফর্ম পরিধান করেও শিক্ষক বা দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি অসম্মানজনক আচরণ করছে। এ ধরনের প্রবণতা দেশের ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলছে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের মেধাস্বত্ব ও উদ্ভাবন খাতে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেশের উদ্ভাবন ও ট্রেডমার্ক বিদেশে নিবন্ধিত হচ্ছে, অথচ দেশে তা যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
তিনি মনে করেন, তরুণদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা এবং দায়িত্বশীল ডিজিটাল ব্যবহার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এর প্রভাব আরও গুরুতর হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE