ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

১৯তম শিক্ষক নিবন্ধনে ৭৭ হাজার ৭৯৯ শূন্য পদ, সবচেয়ে বেশি সহকারী শিক্ষক পদে নিয়োগ

২০২৬ এপ্রিল ১৯ ১৮:৪৫:০৯

১৯তম শিক্ষক নিবন্ধনে ৭৭ হাজার ৭৯৯ শূন্য পদ, সবচেয়ে বেশি সহকারী শিক্ষক পদে নিয়োগ

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাকে সামনে রেখে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যাচাই–বাছাই শেষে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। এসব পদে নিয়োগের মাধ্যমে দেশের শিক্ষা খাতে বড় একটি জনবল সংকট পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে সহকারী শিক্ষক পদে, যার সংখ্যা ৪৪ হাজার ৬৯১টি। এছাড়া সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) পদে ৯২৮টি, সহকারী শিক্ষক/শরীরচর্চা প্রশিক্ষক পদে ৪ হাজার ১৪টি এবং সহকারী মৌলভি পদে ১১ হাজার ৬৯টি শূন্য পদ রয়েছে।

অন্যান্য পদের মধ্যে কম্পিউটার ব্যবহারিক নির্দেশক ১২৯টি, ব্যবহারিক নির্দেশক ১ হাজার ৬১৬টি, ইবতেদায়ি কারি ২ হাজার ৫৬৩টি, ইবতেদায়ি মৌলভি ৬ হাজার ১৬৬টি, ইবতেদায়ি শিক্ষক ৪৪৪টি এবং প্রভাষক পদে ৫ হাজার ৮৫২টি শূন্য পদ চূড়ান্ত করা হয়েছে। এছাড়া শারীরিক শিক্ষা প্রশিক্ষক ও বাণিজ্য প্রশিক্ষক পদেও নিয়োগের সুযোগ রয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ঈদুল আজহার পর পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। এতে দেশের হাজারো প্রার্থী নতুন করে শিক্ষক নিয়োগের সুযোগ পাবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত