ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

লিভার সুস্থ আছে কি না বুঝবেন যেভাবে: শরীরই দেবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত

২০২৬ এপ্রিল ১৫ ১২:০৭:৪৬

লিভার সুস্থ আছে কি না বুঝবেন যেভাবে: শরীরই দেবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত

বর্তমান সময়ের অনিয়মিত জীবনযাপন, ফাস্টফুড নির্ভর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপের কারণে লিভারজনিত সমস্যার ঝুঁকি ক্রমেই বাড়ছে। বিশেষ করে ফ্যাটি লিভার এখন অনেকের মাঝেই দেখা দিচ্ছে। তবে চিকিৎসকদের মতে, লিভার ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হলেও শরীর কিছু প্রাথমিক লক্ষণের মাধ্যমে আগেই সতর্ক সংকেত দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন কিছু সাধারণ শারীরিক পরিবর্তন পর্যবেক্ষণ করলেই বোঝা যায় লিভার কতটা সুস্থ অবস্থায় আছে।

প্রথমত, নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ে পেট পরিষ্কার হওয়া একটি ভালো লক্ষণ। হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা বা অস্বস্তির মতো সমস্যা দেখা যায় না, যা লিভারের সুস্থতার ইঙ্গিত দেয়।

দ্বিতীয়ত, জিভের অবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিভ যদি পরিষ্কার এবং হালকা গোলাপি রঙের হয়, তবে তা স্বাভাবিক ধরা হয়। কিন্তু জিভে অতিরিক্ত সাদা বা হলদে আস্তরণ, লাল দাগ বা ক্ষত থাকলে তা হজম বা লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে।

তৃতীয়ত, প্রস্রাবের রং ও গন্ধও একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। স্বাভাবিকভাবে লিভার শরীরের টক্সিন বের করে দেয়। তাই প্রস্রাব যদি হালকা হলুদ বা স্বচ্ছ হয় এবং দুর্গন্ধ না থাকে, তাহলে তা স্বাস্থ্যের জন্য ইতিবাচক। তবে গাঢ় হলুদ রং দেখা গেলে তা জন্ডিস বা লিভার সমস্যার লক্ষণ হতে পারে।

এছাড়া প্রতিদিন নির্দিষ্ট সময়ে খিদে পাওয়া এবং খাওয়ার পর অতিরিক্ত অস্বস্তি বা ভার অনুভব না হওয়াও লিভার সুস্থ থাকার লক্ষণ হিসেবে বিবেচিত হয়। সুস্থ লিভার শরীরের বিপাক প্রক্রিয়াকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করে, ফলে খাওয়ার পর ক্লান্তির বদলে শক্তি অনুভূত হয়।

আরেকটি লক্ষণ হলো মুখের দুর্গন্ধ না থাকা এবং শরীরের ওজন স্থিতিশীল থাকা। হজম প্রক্রিয়া ঠিক থাকলে মুখে দুর্গন্ধ কম থাকে এবং শরীরের ওজন হঠাৎ কমে বা বেড়ে যায় না।

চিকিৎসকদের পরামর্শ, এসব লক্ষণ নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত