ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
চাঁদাবাজদের তথ্য ও ভিডিও দিলে আইফোন, মোটরসাইকেল পুরস্কার ঘোষণা
চাঁদাবাজি প্রতিরোধে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে চাঁদাবাজদের তথ্য ও ভিডিও প্রদানকারীদের জন্য ঘোষণা করা হয়েছে আকর্ষণীয় পুরস্কার। এই উদ্যোগের মাধ্যমে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সোমবার রাতে নবীন ফ্যাশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, দেশের যেকোনো স্থানে ঘটে যাওয়া চাঁদাবাজির ঘটনা ভিডিও আকারে ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়সহ নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। তথ্য প্রদানকারীদের উৎসাহিত করতে পুরস্কার হিসেবে দেওয়া হবে নবীন ব্র্যান্ডের পাঞ্জাবি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৫ হাজার চাঁদাবাজ শনাক্তের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং এই কার্যক্রমে অংশ নেওয়া তথ্যদাতাদের মধ্যে ৫ হাজার পাঞ্জাবি বিতরণ করা হবে। প্রতিটি পাঞ্জাবির মূল্য ধরা হয়েছে প্রায় ২ হাজার ৪০০ টাকা।
এছাড়া নির্ভুল ও গুরুত্বপূর্ণ তথ্য প্রদানকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে থাকবে আইফোন ১৭ প্রো ম্যাক্স, দ্বিতীয় পুরস্কার ক্যানন ডিএসএলআর ক্যামেরা, তৃতীয় পুরস্কার ১২৫ সিসি মোটরসাইকেল। পাশাপাশি চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে ৫৫ ও ৫০ ইঞ্চির অ্যান্ড্রয়েড টিভি দেওয়া হবে।
আয়োজকরা দাবি করেছেন, তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং এই উদ্যোগের মাধ্যমে চাঁদাবাজি দমনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?