ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
পেশোয়ারে নাহিদের সতীর্থ হলেন শরিফুল
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি আরও শক্তিশালী হলো। নতুন করে দল পেয়েছেন জাতীয় দলের তরুণ পেসার শরিফুল ইসলাম। তিনি যোগ দিয়েছেন পেশোয়ার জালমি দলে, যেখানে আগে থেকেই খেলছেন আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানা।
এর ফলে চলতি আসরের পাকিস্তান সুপার লিগ-এ বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল পাঁচে। এর আগে সরাসরি দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। পরে নিলাম থেকে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স, যারা আবার পারভেজ হোসেন ইমনকেও দলে ভিড়িয়েছে।
নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, যাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি পিন্ডিজ। একইভাবে নাহিদ রানাও নিলামে দল পান। তবে শরিফুলকে কত টাকায় দলে নেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি।
পাকিস্তান সিরিজে মাঠে নামা না হলেও সিরিজ শেষ হতেই শরিফুলকে দলে ভেড়ায় পেশোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্বাগত জানিয়ে দলটি লিখেছে— “স্পিড, স্ট্রাইক অ্যান্ড স্টর্মিং এনার্জি— জালমি ফ্যামিলিতে স্বাগতম।”
আগামী ২৮ মার্চ পিন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসএল মিশন শুরু করবে পেশোয়ার জালমি। ওই ম্যাচে রিশাদ হোসেনের বিপক্ষে নাহিদ-শরিফুলদের লড়াই দেখা যেতে পারে। ৩১ মার্চ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলবে তারা। অন্যদিকে ১১ এপ্রিল লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হতে পারেন মুস্তাফিজ-ইমন ও পেশোয়ারের বাংলাদেশি পেসাররা।
২০১৫ সাল থেকে পিএসএলে নিয়মিত অংশ নেওয়া পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি নিজেও শরিফুলকে দলে স্বাগত জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE