ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

২০২৫ সালে থেকে টি–২০, ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে সর্বচ্চো রান সংগ্রাহকের নাম প্রকাশ

২০২৬ মার্চ ১৪ ১৫:৪৫:২৯

২০২৫ সালে থেকে টি–২০, ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে সর্বচ্চো রান সংগ্রাহকের নাম প্রকাশ

আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত তিন ফরম্যাটেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন কয়েকজন ব্যাটার। টি–টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট—প্রতিটি ফরম্যাটেই আলাদা আলাদা খেলোয়াড় রান সংগ্রহে সবার উপরে রয়েছেন।

টি–টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন জিম্বাবুয়ের ব্যাটার ব্রায়ান বেনেট। এই সময়ে তিনি ১ হাজার ২২৮ রান করে তালিকার শীর্ষে অবস্থান করছেন। তার ধারাবাহিক পারফরম্যান্স জিম্বাবুয়ে দলের ব্যাটিং শক্তিকে অনেকটাই এগিয়ে নিয়েছে।

ওয়ানডে ক্রিকেটে সেরা রান সংগ্রাহক নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার ড্যারেল মিচেল। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত তিনি করেছেন ১ হাজার ১১৩ রান। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলের জন্য বড় ইনিংস খেলেই এই সাফল্য অর্জন করেছেন তিনি।

অন্যদিকে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রাভিস হেড। লাল বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্ম ধরে রেখে তিনি ১ হাজার ৯ রান করেছেন এই সময়ে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, তিন ফরম্যাটেই এই ব্যাটারদের ধারাবাহিকতা তাদের দলকে গুরুত্বপূর্ণ ম্যাচে বাড়তি সুবিধা এনে দিয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেও তাদের এই পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে ক্রিকেট বিশ্বে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ