ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কখন খুলছে? সর্বশেষ তথ্য জানালো দূতাবাস
গত বছরের ৫ আগস্টের ঘটনাপ্রবাহের পর বাংলাদেশ ও ভারত–এর দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। দেশে গণঅভ্যুত্থানের পরিস্থিতিতে শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রায় স্থবির হয়ে পড়ে।
পরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্পর্ক কিছুটা উন্নতির দিকে গেলেও এখনো তা পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা ইস্যুর ক্ষেত্রে জটিলতা রয়ে গেছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে অস্থিতিশীল পরিবেশ দেখা দিলে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। অগাস্টের মাঝামাঝি সীমিত আকারে ভিসা সেন্টার পুনরায় চালু হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ১৬ অগাস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় যে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ঢাকার ভারতীয় হাই কমিশন কেবলমাত্র জরুরি ও মেডিকেল বিভাগে সীমিত ভিসা ইস্যু করবে। পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতেও সীমিত আকারে ভিসা দেওয়া শুরু হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য মার্চ মাস থেকে আবার ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে। তবে এসব দাবির সঙ্গে নির্ভরযোগ্য কোনো সূত্র যুক্ত নেই।
এই বিষয়ে জানতে চ্যানেল ২৪ অনলাইন যখন ঢাকার ভারতীয় হাই কমিশনের ভিসা উইং-এর সঙ্গে যোগাযোগ করে, তারা জানায়— ট্যুরিস্ট ভিসা ব্যতীত অন্যান্য ক্যাটাগরিতে বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে। কিন্তু ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাওয়ার উদ্দেশ্যে ভিসা আবেদন করেন, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ডাবল-এন্ট্রি ভিসার স্লট দেওয়া হচ্ছে।
অর্থাৎ, এখনো ভারত ভ্রমণের জন্য সাধারণ ট্যুরিস্ট ভিসা চালুর কোনো নিশ্চিত তারিখ ঘোষিত হয়নি। পরিস্থিতি স্থিতিশীল হলে এ বিষয়ে নতুন নির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?