ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

কত সম্পদ থাকলে জাকাত বাধ্যতামূলক? জানুন নিসাব, হিসাব ও গুরুত্বপূর্ণ নিয়ম

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১২:৫৮:৫২

কত সম্পদ থাকলে জাকাত বাধ্যতামূলক? জানুন নিসাব, হিসাব ও গুরুত্বপূর্ণ নিয়ম

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো জাকাত। এটি শুধু ইবাদতই নয়, বরং সম্পদকে পবিত্র করার এক মহান উপায়। রমজান বা বছরের যেকোনো সময়, সম্পদের ওপর নির্ধারিত হারে জাকাত আদায় করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায়।

ইসলামি শরিয়তের দৃষ্টিতে, কারো কাছে দৈনন্দিন প্রয়োজনীয়তার অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ সম্পদ একটানা এক চান্দ্র বছর ধরে থাকলে তার ওপর জাকাত ফরজ হয়ে যায়। এই নির্দিষ্ট সম্পদের পরিমাণকে বলা হয় নিসাব।

জাকাতের নিসাব কত?ধর্মীয় বিধান অনুযায়ী—

৬১২.৩৬ গ্রাম রুপা (সাড়ে বায়ান্ন তোলা) অথবা

৮৭.৪৮ গ্রাম স্বর্ণ (সাড়ে সাত ভরি)অথবা

এ দুটির যেকোনো একটির সমমূল্যের নগদ অর্থ, সঞ্চয় বা ব্যবসায়িক পণ্য কারো কাছে থাকলে তিনি জাকাতদাতা হিসেবে বিবেচিত হবেন।

বর্তমানে রুপার বাজারদর অনুযায়ী প্রায় ৮৪ হাজার টাকা সমমূল্যের সম্পদ থাকা মাত্রই জাকাত আদায় করা ফরজ হয়। কারণ অধিকাংশ আলেম রুপার নিসাবকে সাধারণ মানুষের জন্য প্রযোজ্য বলে মনে করেন।

জাকাতের হারচান্দ্র বছর অনুযায়ী জাকাতের হার: ২.৫%

ইংরেজি বছর (সৌর বছর) অনুযায়ী হিসাব করলে তা প্রায় ২.৫৮% হয়।

যেসব সম্পদে জাকাত দিতে হবেজাকাত প্রযোজ্য কয়েকটি মূল সম্পদের তালিকা—

স্বর্ণ ও রুপা

নগদ টাকা

ব্যাংক ব্যালেন্স, এফডিআর, সঞ্চয়পত্র, বন্ড ও শেয়ার

ব্যবসার উদ্দেশ্যে কেনা পণ্য

বিক্রির জন্য রাখা জমি বা প্লট

ভাড়া থেকে সঞ্চিত অর্থ (নিসাব পরিমাণ হলে)

বিয়ের বা বাড়ি নির্মাণের জন্য জমা রাখা টাকা

বিনিয়োগের উদ্দেশ্যে কেনা সম্পদ

সম্পদের সঙ্গে নতুন সম্পদ যুক্ত হলে কী করবেন?যদি কারো কাছে শুরুতে নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং বছরের মাঝে নতুন সম্পদ যোগ হয়, তবে সেগুলো পূর্বের সম্পদের সঙ্গে যুক্ত করে বছর পূর্ণ হলে মোট টাকার ওপর জাকাত দিতে হবে।

স্বর্ণ, রুপা, টাকা মিলিয়ে নিসাব পূরণঅনেকের কাছে হয়তো অল্প স্বর্ণ, কিছু রুপা, সামান্য নগদ অর্থ বা কিছু ব্যবসার পণ্য থাকে। আলাদাভাবে এগুলো নিসাব না হওয়া সত্ত্বেও সব মিলিয়ে যদি নিসাব সমমূল্যে পৌঁছে যায়, তাহলেও জাকাত ফরজ হবে।

জাকাত কেন গুরুত্বপূর্ণ?জাকাত শুধু সম্পদকে পবিত্র করে না, বরং সমাজে দরিদ্র মানুষের অধিকার আদায় করে। ধনী ও গরিবের মধ্যে ফারাক কমিয়ে আনে। আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম সেরা উপায়ও এটি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত