ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

লঙ্কানদের গুঁড়িয়ে সুপার এইটে ইংল্যান্ডের দাপুটে জয়

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৯:৩৩:০৮

লঙ্কানদের গুঁড়িয়ে সুপার এইটে ইংল্যান্ডের দাপুটে জয়

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ -এর সুপার এইটে লো-স্কোরিং ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫১ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৪৬ রান। শুরুতে জস বাটলার দ্রুত ফিরলেও এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন ফিল সল্ট। ৪০ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংসে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন তিনি। শেষদিকে উইল জ্যাকসের ২১ রান দলকে ১৪৬-এ পৌঁছে দেয়।

শ্রীলঙ্কার হয়ে দুনিথ ভেল্লালাগে ৩টি উইকেট নেন। এছাড়া দিলশান মাদুশাঙ্কা ও মাহিশ থিকশানা নেন ২টি করে উইকেট।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬ ওভারেই ৫ উইকেট হারায় তারা। টপ অর্ডারের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা।

দাসুন শানাকা ৩০ ও কামিন্দু মেন্ডিস ১৩ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ১৬.৪ ওভারে ৯৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ৩টি উইকেট নেন। লিয়াম ডওসন, জফরা আর্চার ও আদিল রশিদ নেন ২টি করে উইকেট। জেমি ওভারটন শিকার করেন ১টি।

এই জয়ে সুপার এইটে শক্ত অবস্থানে থাকল ইংল্যান্ড।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ