ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাড়ল ক্রিকেটারের সংখ্যা

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৮:৫৭:০১

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাড়ল ক্রিকেটারের সংখ্যা

নতুন বছরের শুরুতেই ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেই জানানো হয়েছিল, এবার ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হবে। প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন মোট ২৮ জন ক্রিকেটার, যেখানে গত বছর ছিলেন ২১ জন।

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ ও তানভীর ইসলাম। এছাড়া চুক্তিতে ফিরেছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, সাইফ হাসান ও নাঈম হাসান।

এ+ ক্যাটাগরি নেই

সর্বশেষ চুক্তিতে ১০ লাখ টাকার এ+ ক্যাটাগরিতে ছিলেন কেবল তাসকিন আহমেদ। তবে চোট ও ফরম্যাটভিত্তিক বিবেচনায় এবার এ+ ক্যাটাগরিতে কাউকে রাখা হয়নি। তাসকিন নেমে গেছেন এ ক্যাটাগরিতে।

এ ক্যাটাগরি (৮ লাখ টাকা)

এ ক্যাটাগরিতে আছেন চারজন ক্রিকেটার—

নাজমুল হোসেন শান্ত

মেহেদী হাসান মিরাজ

লিটন দাস

তাসকিন আহমেদ

বি ক্যাটাগরি (৬ লাখ টাকা)

মুশফিকুর রহিম

মুমিনুল হক

তাইজুল ইসলাম

মুস্তাফিজুর রহমান

তাওহিদ হৃদয়

সাদমান ইসলাম

তানজিদ হাসান তামিম

রিশাদ হোসেন

শেখ মেহেদী হাসান

হাসান মাহমুদ

নাহিদ রানা

সি ক্যাটাগরি (৪ লাখ টাকা)

সৌম্য সরকার

জাকের আলী অনিক

শরিফুল ইসলাম

তানজিম হাসান সাকিব

নাসুম আহমেদ

খালেদ আহমেদ

ডি ক্যাটাগরি (২ লাখ টাকা)

সাইফ হাসান

পারভেজ হোসেন ইমন

তানভীর ইসলাম

নাঈম হাসান

হাসান মুরাদ

শামীম হোসেন পাটোয়ারী

নুরুল হাসান সোহান

সব মিলিয়ে ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। নতুন তালিকায় তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দল গঠনের ইঙ্গিত দিয়েছে বিসিবি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ