ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

হঠাৎ যে কারনে পাকিস্তান গেলেন বিসিবি সভাপতি

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১৮:০৯:২১

হঠাৎ যে কারনে পাকিস্তান গেলেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে আকস্মিকভাবে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। সন্ধ্যায় অনুষ্ঠিতব্য আইসিসির জরুরি ভার্চ্যুয়াল সভায় অংশ নিতেই তার এই সফর—এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ।

আইসিসির এই গুরুত্বপূর্ণ সভায় অন্যান্য সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ক্রিকেট বিশ্বে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এ বৈঠক আহ্বান করা হয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সংকটেই জরুরি আলোচনা

টি–টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া অচলাবস্থাই এই সভার মূল কারণ।ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানানো এবং সেই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা—ক্রিকেট অঙ্গনে বড় সংকট তৈরি করেছে।

জিও নিউজের তথ্য অনুযায়ী, লাহোরে পৌঁছে বিসিবি সভাপতি পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সরাসরি বৈঠক করবেন এবং পরে আইসিসির ভার্চ্যুয়াল সভায় যোগ দেবেন।

সংকটের শুরু মোস্তাফিজকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়া নিয়ে

ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়—বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে সাম্প্রদায়িক উগ্রপন্থীদের হুমকির কারণে আইপিএল থেকে বাদ দেওয়ার পর পরিস্থিতি জটিল হয়।

বাংলাদেশ সরকার নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত সফরে দলের অংশগ্রহণে আপত্তি জানায়।বিসিবি ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে অনুরোধ করলেও আইসিসি তা নাকচ করে। পরবর্তীতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়।

পাকিস্তান সরকারের দৃঢ় অবস্থান

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা দেয়—তারা ভারতের বিপক্ষে খেলবে না।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন,“ক্রিকেট পরিচালনায় রাজনীতি ও হুমকির ব্যবহার গ্রহণযোগ্য নয়, বাংলাদেশ একা নয়।”

আইসিসির বিশাল আয় ভারত–পাকিস্তান ম্যাচ থেকে আসে। তাই পাকিস্তানের সিদ্ধান্তে আইসিসি বড় চাপে পড়েছে। এই জটিল পরিস্থিতি সমাধানেই এখন জরুরি আলোচনা চলছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ