ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ভারতকে ‘ভয়’ ধরিয়ে দিল যুক্তরাষ্ট্র

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ২১:০৩:৫১

ভারতকে ‘ভয়’ ধরিয়ে দিল যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে প্রস্তুতি ম্যাচেই যে সতর্ক সংকেত দিয়েছিল যুক্তরাষ্ট্র, মূলপর্বের প্রথম ম্যাচেই তার বাস্তব রূপ দেখা গেল। শক্তিশালী ভারতকে শুরুতেই চাপে ফেলে দিয়েছে নবাগত আমেরিকা। টসে জিতে বোলিং নেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়ে ম্যাচের প্রথম ওভারগুলোতেই ভারতীয় ব্যাটিং অর্ডারে নেমে আসে ধস।

ম্যাচ শুরুর আগেই আসে বড় দুটি পরিবর্তনের ঘোষণা—

সাঞ্জু স্যামসনকে একাদশে রাখা হয়নি

অসুস্থতার কারণে জাশপ্রীত বুমরাকেও বিশ্রাম দেওয়া হয়

ওপেনিংয়ে সুযোগ পেলেন ঈশান কিষাণ এবং অভিষেক শর্মা। কিন্তু শুরুটা মোটেও ভালো হলো না ভারতের। মাত্র ৮ রানের মাথায় অভিষেক শর্মাকে আউট করে ভারতকে প্রথম ধাক্কা দেন আমেরিকান পেসার আলি খান।

এরপরও চাপে পড়তে থাকে ভারতীয় শিবির। মাত্র ৪৬ রানের মধ্যেই ইশান কিষাণ, তিলক বর্মা ও শিবম দুবে—তিন টপ-অর্ডার ব্যাটারকে সাজঘরে ফেরায় যুক্তরাষ্ট্রের বোলাররা।

টসে হেরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব অবশ্য আত্মবিশ্বাস দেখান। তার বক্তব্য—“এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে। টস জিতলেও আমরা ব্যাটিংই নিতাম। প্রথম ম্যাচ বলে চাপ থাকবেই, তবে ছন্দ ধরে রাখতে চাই।”

ভারতের একাদশে আজ অনুপস্থিত:

জাশপ্রীত বুমরা (অসুস্থ)

সাঞ্জু স্যামসন

এদিন ভারতের একাদশ:অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, মুহাম্মদ সিরাজ ও বরুণ চক্রবর্তী।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র দলে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল নিজের সিদ্ধান্তের শোধ তুলতে ম্যাচের শুরুতেই ভারতীয় টপ-অর্ডারে আগুন ঝরিয়েছেন। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা যুক্তরাষ্ট্র যেন শুরুর আগেই ভারতকে সতর্কবার্তা দিল—‘হেলাফেলা করার দল তারা নয়।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ