ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ভারতীয় ভিসায় বড় পরিবর্তন: বাংলদেশিদের জন্য নতুন সিস্টেম চালু

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ১৫:৫৩:৫০

ভারতীয় ভিসায় বড় পরিবর্তন: বাংলদেশিদের জন্য নতুন সিস্টেম চালু

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা গ্রহণ প্রক্রিয়ায় এসেছে বড় ধরনের পরিবর্তন। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) তাদের দীর্ঘদিনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নিয়ম বদলে আনছে একদম নতুন ডিজিটাল সিস্টেম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হয়েছে এই আধুনিক ‘অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’।

এখন থেকে ভিসা আবেদনকারীদের প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে সাইন-আপ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এরপর সন্ধ্যা ৬টা থেকেই পরবর্তী দিনের জন্য স্লট বুক করার সুযোগ পাওয়া যাবে।

নতুন সিস্টেমে কখন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে?

আইভ্যাক জানিয়েছে, নতুন ডিজিটাল সিস্টেমে আজ থেকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ শুরু হয়েছে। যারা আজ (বৃহস্পতিবার) আবেদন করবেন, তারা আগামী ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে পারবেন। পরবর্তীতে প্রতিদিন একই নিয়মে পরবর্তী দিনের স্লট উন্মুক্ত করা হবে।

সময়সূচী: কোন সময় কী করতে হবে

নতুন নিয়মে সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি। ধাপে ধাপে সময়সীমা হলো—

১. সাইন-আপের সময়সীমা

প্রতিদিন দুপুর ১২টা থেকে সাইন-আপ শুরু হবে।ভিসা আবেদনকারীদের অবশ্যই বিকেল ৫:৩০ মিনিটের মধ্যে সাইন-আপ ও ডকুমেন্ট আপলোড সম্পন্ন করতে হবে।

২. স্লট উন্মুক্ত হওয়ার সময়

প্রতিদিন সন্ধ্যা ৬টায় পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করা হবে।ঠিক সময় লগইন করলেই স্লট দেখা যাবে এবং বুক করা যাবে।

ধাপে ধাপে নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নিয়ম১. নিবন্ধন (Sign-up)

আইভ্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাইন-আপ বাটনে ক্লিক করতে হবে।

ভিসার অনলাইন ফর্মে যে ইমেইল ব্যবহার করা হয়েছে, সাইন-আপেও ঠিক সেই ইমেইল ব্যবহার করতে হবে।

২. দ্বৈত ভেরিফিকেশন (2-step verification)

প্রথমে ইমেইলে একটি OTP যাবে।

পরে মোবাইলে SMS কোড যাবে।

দুটি কোড দিলেই নিবন্ধন সম্পন্ন হবে।

৩. ডকুমেন্ট আপলোড

প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে বিকেল ৫:৩০-এর আগে।

সিস্টেম নিজে থেকেই এসব ডকুমেন্ট থেকে তথ্য সংগ্রহ করে নেবে।

৪. স্লট বুকিং

ঠিক সন্ধ্যা ৬টায় লগইন করলে পরবর্তী দিনের স্লট দেখা যাবে।

চাইলে একবার স্লট পরিবর্তন করার সুযোগ পাবেন।

৫. ফি প্রদান

স্লট নিশ্চিত হলে ভিসার ধরণ অনুযায়ী ফি পরিশোধ করতে হবে।

গুরুত্বপূর্ণ সতর্কতা

আইভ্যাক জানিয়েছে—

সময়মতো সাইন-আপ বা ডকুমেন্ট আপলোড না করলে কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না।

ভুয়া বা জাল অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে আবেদনকারীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত