ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
মোবাইল ফোন হস্তান্তর ও বিক্রিতে বিটিআরসির জরুরি নির্দেশনা
বাংলাদেশে ব্যবহৃত মোবাইল ফোন কেনা–বেচা বা অন্যের কাছে হস্তান্তরের আগে হ্যান্ডসেটের রেজিস্ট্রেশন বাতিল (ডি-রেজিস্ট্রেশন) করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’—অর্থাৎ NEIR সিস্টেম সম্পূর্ণরূপে চালু হওয়ার পর এ নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের মোবাইল বাজারে স্বচ্ছতা, নিরাপত্তা এবং অবৈধ ফোন নিয়ন্ত্রণে NEIR সিস্টেম ১ জানুয়ারি থেকে পূর্ণমাত্রায় কার্যকর করা হয়েছে।
স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হলো সব সক্রিয় হ্যান্ডসেট
বিটিআরসি জানায়, NEIR চালুর মাধ্যমে বর্তমানে নেটওয়ার্কে চালু থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে রেজিস্টার্ড হয়ে গেছে। ফলে চোরাই, অবৈধভাবে আনা বা নকল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণে এটি বড় ভূমিকা রাখবে।
ফোন বিক্রি বা হস্তান্তরের আগে যা বাধ্যতামূলক
বিজ্ঞপ্তিতে বলা হয়—যে কোনো ফোনে সিম বদলানো, অন্যের কাছে হস্তান্তর বা বিক্রি করার আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ ফোনটি ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (NID) থেকে মুক্ত করতে হবে।
এ জন্য প্রয়োজন হবে:
সিম কেনার সময় ব্যবহৃত NID বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা
সংশ্লিষ্ট হ্যান্ডসেটের তথ্য
কোথায় মিলবে ডি-রেজিস্ট্রেশনের তথ্য?
বিটিআরসি জানায়, ডি–রেজিস্ট্রেশন করতে বা সংশ্লিষ্ট নির্দেশনা জানতে—
neir.btrc.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে
অথবা ১০০ নম্বরে বিটিআরসির কল সেন্টারে যোগাযোগ করা যাবে
চাইলে মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার থেকেও সহায়তা নেওয়া যাবে
NEIR সিস্টেম চালুর ফলে দেশের মোবাইল বাজারে অবৈধ হ্যান্ডসেট ব্যবহার কমে আসবে এবং ডিজিটাল নিরাপত্তা আরও বাড়বে বলে জানিয়েছে বিটিআরসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE