বাংলাদেশে ব্যবহৃত মোবাইল ফোন কেনা–বেচা বা অন্যের কাছে হস্তান্তরের আগে হ্যান্ডসেটের রেজিস্ট্রেশন বাতিল (ডি-রেজিস্ট্রেশন) করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’—অর্থাৎ NEIR সিস্টেম সম্পূর্ণরূপে চালু...