ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ: তিন দলের তারকাভরা স্কোয়াড প্রকাশ

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১৯:৩০:৫৬

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ: তিন দলের তারকাভরা স্কোয়াড প্রকাশ

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। এই পরিস্থিতিতে জাতীয় দলের খেলোয়াড় ও বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের মাঠে রাখতেই ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি ইতোমধ্যে তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে। টুর্নামেন্টে ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ নামে তিনটি দল অংশ নেবে। খেলোয়াড়দের ম্যাচ ফি ও পুরস্কার বাবদ বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

নেতৃত্বে তিন ভিন্ন প্রজন্মের তারকা

ধুমকেতু একাদশের অধিনায়ক: লিটন দাস (টি-টোয়েন্টি অধিনায়ক)

দুর্বার একাদশের অধিনায়ক: নাজমুল হোসেন শান্ত (টেস্ট অধিনায়ক)

দুরন্ত একাদশের অধিনায়ক: আকবর আলী (যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক)

কোচিং প্যানেল

ধুমকেতু একাদশ:

প্রধান কোচ: মোহাম্মদ সালাহউদ্দিন

সহকারী: মোহাম্মদ আশরাফুল

দুর্বার একাদশ:

প্রধান কোচ: মিজানুর রহমান বাবুল

সহকারী: তুষার ইমরান

দুরন্ত একাদশ:

প্রধান কোচ: হান্নান সরকার

সহকারী: রাজিন সালেহ

টুর্নামেন্ট সূচি

শুরু: ৫ ফেব্রুয়ারি

গ্রুপ ম্যাচ: ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি

ফাইনাল: ৯ ফেব্রুয়ারি

ভেন্যু: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

প্রতিটি ম্যাচ শুরু: সন্ধ্যা ৬টা

ম্যাচ শুরুর আগে বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথমবারের মতো দেশের কোনো টুর্নামেন্টে চালু হচ্ছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম, যাতে খেলায় আরও উত্তেজনা যোগ হবে বলে মনে করছে বিসিবি।

টিকিট মূল্য

ইস্টার্ন গ্যালারি: ১০০ টাকা

নর্দার্ন/সাউদার্ন গ্যালারি: ২০০ টাকা

ক্লাব হাউজ: ৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড: ১,০০০ টাকা

তিন দলের সম্পূর্ণ স্কোয়াড

ধুমকেতু একাদশ

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ

হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশ

জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ