ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপের ফাইনালে ভারত পাকিস্থান ম্যাচ হলে কি হবে, জানালেন রশিদ লতিফ
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ কড়া অবস্থান নিয়েছেন। কয়েক দিন আগে তিনি পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ দিয়েছিলেন। যদিও এখন পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে গুঞ্জন জোরালো—পুরো বিশ্বকাপ না বর্জন করলেও ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান। আর এমন সিদ্ধান্ত হলে রশিদ লতিফ তা সাদরে গ্রহণ করবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানায়। তাদের অনুরোধ ছিল—ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা হোক; কিন্তু আইসিসি সে প্রস্তাব মানেনি। এরপরই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তকে ‘দ্বৈতনীতি’ হিসেবে আখ্যা দিয়ে সমালোচনায় মুখর ছিলেন রশিদ লতিফ। তিনি প্রকাশ্যে বলেন—পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত এবং প্রয়োজনে বিশ্বকাপ বয়কট করা উচিত।
পাকিস্তানও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। বাংলাদেশের অনুরোধ না মানায় আইসিসিকে চিঠি দেয় তারা, এমনকি বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে ভোটও দেয় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এর পর থেকেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। তারা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করেছে। সামনে শুক্রবার বা সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর সম্ভাবনা রয়েছে।
এদিকে শোনা যাচ্ছে—পাকিস্তান পুরো বিশ্বকাপ না বাদ দিলেও ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করতে পারে। আর এই উদ্যোগকে দারুণ বলেই মনে করেন রশিদ লতিফ। তার মতে, ভারতের বিপক্ষে না খেললে সেটি হবে একটি শক্ত প্রতিবাদ, যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল পাকিস্তান সরকারের।
নিজের জনপ্রিয় ইউটিউব অনুষ্ঠান ‘কট বিহাইন্ড’-এ লতিফ বলেন,
“অনেকেই বলছে—ভেতরে ভেতরে সিদ্ধান্ত হয়েছে ভারতের বিপক্ষে খেলবে না। এটা একটি ভালো প্রতিবাদ হবে। পিসিবি বা ক্রিকেট কর্মকর্তারা এটি বলতে পারবে না; তবে সরকার যদি বলে—আমরা ভারতের বিপক্ষে খেলব না, তাহলে আইসিসিকেও তা মানতে হবে। আর যদি না মানে, সেখান থেকেই লড়াই শুরু হবে।”
এছাড়া দুই দল যদি সুপার এইট বা ফাইনালে মুখোমুখি হয়, তখন কী হবে—এই প্রশ্নের জবাবও স্পষ্ট লতিফের। তিনি বলেন,
“ফাইনাল হলেও খেলব না। না মানে না—খেলবই না।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সবকিছু ঠিকঠাক থাকলে দুই দলই পরের পর্বে উঠবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে তাদের লড়াই নিয়েই এখন অনিশ্চয়তার ছায়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?