ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
গুরুতর অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে থানায় এফআইআর
বলিউডের ‘এনার্জি কিং’ খ্যাত অভিনেতা রণবীর সিং এবার বড়সড় আইনি জটিলতায় পড়েছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত ও হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে বেঙ্গালুরুতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
জানা গেছে, কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলের পবিত্র চৌভুন্ডি দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগে বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় এই মামলা দায়ের করা হয়। আইনজীবী প্রশান্ত মেঠালের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
অভিযোগের সূত্রপাত কয়েক মাস আগে গোয়ায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে। সেখানে মঞ্চে উঠে রণবীর সিং কন্নড় ব্লকবাস্টার সিনেমা ‘কান্তারা’র প্রশংসা করতে গিয়ে ছবিতে দেখানো পবিত্র ‘চৌভুন্ডি’ দৈবের বাচনভঙ্গি ও চিৎকার নকল করেন। অভিযোগ রয়েছে, ওই সময় তিনি এই পবিত্র দৈব শক্তিকে ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করেন। স্থানীয়দের মতে, চৌভুন্ডি দৈব কর্ণাটকের সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার প্রতীক। ফলে রণবীরের এই আচরণকে তারা সংস্কৃতির প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন।
ঘটনার সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন ‘কান্তারা’ ছবির পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠি। এক সাক্ষাৎকারে তিনি জানান, রণবীর মঞ্চে ওই অঙ্গভঙ্গি শুরু করলে তিনি বারবার তাকে থামতে অনুরোধ করেছিলেন। তবে রণবীর সেই অনুরোধ উপেক্ষা করেন। ঋষভ শেঠির ভাষায়, এই দৈব অত্যন্ত পবিত্র ও সংবেদনশীল বিষয় হওয়ায় তিনি কখনোই এর অনুকরণ করতে কাউকে উৎসাহ দেন না।
সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে এর আগে রণবীর সিং ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হলো।
এফআইআর দায়ের হওয়ার পর এখনো পর্যন্ত রণবীর সিং বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইন বিশেষজ্ঞদের মতে, যেসব ধারায় মামলা হয়েছে সেগুলো গুরুতর হওয়ায় অভিনেতাকে কঠিন আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)