ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন নিয়ে যা বললেন হেনরিখ মালান
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে রাজনীতি, নিরাপত্তা ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে নতুন করে আলোচনায় আসে গ্রুপ পরিবর্তনের বিষয়টি। লজিস্টিক জটিলতা এড়াতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে গ্রুপ অদলবদলের সম্ভাবনা নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে প্রাথমিক আলোচনা হলেও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে আসে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর গ্রুপ পুনর্বিন্যাসের আর প্রয়োজন না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আয়ারল্যান্ড শিবির।
আয়ারল্যান্ড দলের প্রধান কোচ হেনরিখ মালান জানিয়েছেন, তারা শুরু থেকেই শ্রীলঙ্কার কন্ডিশন মাথায় রেখে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছেন। তাই শেষ মুহূর্তে গ্রুপ পরিবর্তন হলে পুরো পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়ত। তার মতে, শ্রীলঙ্কার উইকেট, আবহাওয়া ও দর্শকচাপ বিবেচনায় রেখেই দল গঠনের কৌশল, অনুশীলন ও মানসিক প্রস্তুতি সাজানো হয়েছে।
মূলত বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা উদ্বেগে বিসিবি দল পাঠাতে অস্বীকৃতি জানায়। এ কারণে সম্ভাব্য সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব ওঠে, যাতে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে পারে। তবে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা—কোনো পক্ষই এই পরিবর্তনে আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ থেকেই বাদ পড়ে এবং স্কটল্যান্ড জায়গা পায়।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মালান বলেন,“আমরা সূচি অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি। শ্রীলঙ্কার কন্ডিশনে খেলার মানসিকতা তৈরি করা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সক্ষমতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের সঙ্গে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। ৮ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। হাউজফুল গ্যালারির সামনে স্বাগতিকদের বিপক্ষে লড়াই করার রোমাঞ্চ নিয়েও আশাবাদী আইরিশ কোচ।
তিনি বলেন,“পূর্ণ গ্যালারির সামনে স্বাগতিকদের বিপক্ষে খেলাটা দারুণ অভিজ্ঞতা হবে। আমরা চাই ভালো পারফরম্যান্স দিয়ে টুর্নামেন্ট শুরু করতে।”
সব মিলিয়ে বাংলাদেশের জন্য গ্রুপ পরিবর্তন না হওয়ায় আয়ারল্যান্ড তাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে পারছে, আর সেই ধারাবাহিক প্রস্তুতির ওপরই ভরসা রাখছেন কোচ হেনরিখ মালান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?