ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
অরিজিত ভক্তদের জন্য চরম দুঃসংবাদ, আর শোনা যাবে না তার প্লেব্যাক কণ্ঠ
ভারতীয় সংগীত জগতে নেমে এলো এক বড় ধাক্কা। জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং হঠাৎ করেই ঘোষণা দিয়েছেন, তিনি আর প্লেব্যাক সিংগার হিসেবে কোনো নতুন কাজ গ্রহণ করবেন না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
মাত্র ৩৮ বছর বয়সেই এমন সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েছেন ভক্ত থেকে শুরু করে চলচ্চিত্র ও সংগীত জগতের সহকর্মীরা। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় অরিজিতের এই ঘোষণা বলিউড ও টলিউডের প্লেব্যাক ইতিহাসে এক বড় শূন্যতার ইঙ্গিত দিচ্ছে।
নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টে অরিজিৎ সিং লিখেছেন, গত কয়েক বছরে পাওয়া অগণিত ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আজ আমি ঘোষণা করছি—প্লেব্যাক সিংগার হিসেবে আর কোনো নতুন দায়িত্ব নেব না। এই যাত্রা ছিল সত্যিই অসাধারণ।”
তবে সংগীত থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না এই তারকা শিল্পী। অরিজিৎ স্পষ্ট করে জানান, ভবিষ্যতে তিনি ভিন্ন আঙ্গিকে সংগীতচর্চা চালিয়ে যেতে চান এবং একজন স্বাধীন শিল্পী হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ করতে চান।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে আসা এই শিল্পী আরও বলেন, পূর্বে চুক্তিবদ্ধ ও প্রতিশ্রুত কাজগুলো তিনি যথাযথভাবে শেষ করবেন। প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও সংগীতের প্রতি তার ভালোবাসা অটুট থাকবে বলেও জানান তিনি।
ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ হতাশ, কেউ আবার আশাবাদী নতুন রূপে অরিজিৎকে দেখার অপেক্ষায়। প্রশ্ন উঠেছে—তবে কি এবার পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট মিউজিকেই মনোযোগ দেবেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী? আপাতত বলিউড ও টলিউডে তার কণ্ঠের অভাব কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)