ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

হঠাৎ এ কি হৃত্বিক রোশনের, ভাইরাল ভিডিও ঘিরে উদ্বেগে ভক্তরা

২০২৬ জানুয়ারি ২৭ ১২:১৩:২৪

হঠাৎ এ কি হৃত্বিক রোশনের, ভাইরাল ভিডিও ঘিরে উদ্বেগে ভক্তরা

বলিউডে হৃত্বিক রোশনের উপস্থিতি মানেই দুর্দান্ত স্টাইল, নিখুঁত নাচ আর শক্তিশালী স্ক্রিন প্রেজেন্স। ‘গ্রিক গড’ খ্যাত এই অভিনেতা বরাবরই ফিটনেস ও শক্তির প্রতীক। তবে সম্প্রতি তাঁর একটি ভিডিও ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।

পরিচালক গোল্ডি বেহেলের জন্মদিনের পার্টি থেকে বেরোনোর সময় হৃত্বিককে দেখা যায় একেবারেই ভিন্ন রূপে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, অভিনেতা ক্রাচে ভর দিয়ে অত্যন্ত সাবধানে হাঁটছেন। তাঁর হাঁটার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল, শারীরিকভাবে বেশ অস্বস্তিতে রয়েছেন তিনি।

ভিডিওতে আরও দেখা যায়, সেদিন হৃত্বিক ছিলেন লো-প্রোফাইল মুডে। ক্যাজুয়াল পোশাকে পার্টি থেকে বেরিয়ে আসার সময় তিনি পাপারাজ্জিদের এড়িয়ে যান। সাধারণত যাঁকে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায়, সেই হৃত্বিকের এমন ব্যবহার ভক্তদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়।

প্রিয় অভিনেতার এই অবস্থার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করেন ভক্তরা। ঠিক এই সময়েই হৃত্বিকের শারীরিক সংগ্রাম নিয়ে নতুন এক তথ্য সামনে আনেন খ্যাতনামা কোরিওগ্রাফার বসকো মার্টিস।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বসকো স্মরণ করেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির জনপ্রিয় গান ‘সেনোরিতা’-র শুটিংয়ের অভিজ্ঞতা। তাঁর কথায়, পর্দায় যে প্রাণবন্ত ও নিখুঁত নাচ দর্শক দেখেছেন, তার আড়ালে লুকিয়ে ছিল হৃত্বিকের তীব্র শারীরিক যন্ত্রণা।

বসকো জানান, ‘সেনোরিতা’ গানের কোরিওগ্রাফি ছিল অত্যন্ত কঠিন। শুটিং চলাকালীন হৃত্বিক প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন, কিন্তু পর্দায় তা একেবারেই ধরা পড়েনি। প্রবল কষ্টের মধ্যেও কাজ থামাননি তিনি এবং সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে শুটিং শেষ করেছিলেন।

এই তথ্য সামনে আসতেই নেটিজেনদের বিস্ময়ের শেষ নেই। পর্দার ঝকঝকে হাসি, সাবলীল নাচ আর শক্তিশালী উপস্থিতির আড়ালে যে দীর্ঘদিনের শারীরিক লড়াই লুকিয়ে ছিল, তা এতদিন অজানাই ছিল অসংখ্য ভক্তের কাছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত