ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বুবলীর মা হওয়ার গুঞ্জন, শাকিব প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস

২০২৬ জানুয়ারি ২৭ ১১:১৩:৫৫

বুবলীর মা হওয়ার গুঞ্জন, শাকিব প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন—এমন গুঞ্জন ঘিরে কয়েকদিন ধরেই সরগরম সামাজিক মাধ্যম। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এই আলোচনায় স্বাভাবিকভাবেই উঠে এসেছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নাম। ভক্তদের নানা জল্পনা-কল্পনায় বিষয়টি এখন বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রে।

এবার সেই গুঞ্জন পৌঁছেছে শাকিব খানের প্রাক্তন স্ত্রী, জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছেও। বিষয়টি শুনে খানিকটা বিস্ময়ই প্রকাশ করেন তিনি। এক ভিডিও সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন,“আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। আপনারাই তো সব জায়গায় যান, আপনারাই আমাকে একটু বলেন না?”

এরপর তিনি জানান, নিজের কাজ নিয়েই এখন ভীষণ ব্যস্ত সময় পার করছেন। ফলে সোশ্যাল মিডিয়ায় কী চলছে, কে কী বলছে—এসব খোঁজ রাখার সময় একেবারেই পান না। অপু বিশ্বাসের ভাষ্য,“আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ না। কাজের চাপে অনলাইন দুনিয়া থেকে একটু দূরেই থাকি। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার তেমন ধারণা নেই।”

বর্তমানে অপু বিশ্বাস নতুন দুইটি সিনেমা এবং একটি ওয়েব ফিল্মে কাজ শুরু করেছেন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আবদুন নূর সজল। এছাড়া ‘সিক্রেট’ নামের আরেকটি সিনেমাতেও যুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি কামরুজ্জামান রোমান পরিচালিত ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

অন্যদিকে, এই গুঞ্জন নিয়ে আগেই বিরক্তি প্রকাশ করেছেন শবনম বুবলী নিজেও। আজেবাজে ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি সাইবার ক্রাইম বিভাগের সহায়তা চেয়েছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে হঠাৎ করে বিয়ের বিষয়টি প্রকাশ্যে এলে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরের বছর, ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।পরবর্তীতে শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্ক, বিয়ে এবং তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম নিয়েও বিনোদন অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছিল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত