ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অবশেষে নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
বিসিবিবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বৃহস্পতিবার অনুষ্ঠিত জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে। তবে তিনি বোর্ড পরিচালক হিসেবে দায়িত্বে থাকছেন।
সম্প্রতি গণমাধ্যমে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন এম নাজমুল ইসলাম। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড়রা অংশ না নিলে বিসিবির কোনো ক্ষতি হবে না—এমন মন্তব্যের পাশাপাশি ম্যাচ ফি ও ক্ষতিপূরণ প্রসঙ্গেও তিনি আপত্তিকর বক্তব্য দেন। তার এসব মন্তব্যে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এর আগে বিশ্বকাপ ইস্যুতে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে মন্তব্য করে বিতর্কে জড়ান নাজমুল ইসলাম। ওই সময় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানালেও তিনি তা করেননি।
সর্বশেষ ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্যের পর কোয়াব নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিপিএলসহ কোনো ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেটাররা। এর ফলে বিপিএলের বৃহস্পতিবারের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা মাঠে নামেননি।
পরিস্থিতি সামাল দিতে বিসিবি কোয়াবের সঙ্গে আলোচনার চেষ্টা করলেও কোনো সমঝোতা হয়নি। পরে কোয়াব সংবাদ সম্মেলন করে জানায়, তারা তাদের দাবিতে অনড় থাকবে।
এ অবস্থায় বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, নাজমুল ইসলামকে পরিচালক পদে রেখে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বোর্ড। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালককে সরাসরি বরখাস্ত করার এখতিয়ার বোর্ডের নেই, যদি না তিনি নিজে পদত্যাগ করেন বা নির্দিষ্ট কিছু আইনি শর্ত পূরণ হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?