ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বিসিবি পরিচালকের পদত্যাগ দাবি, সব ধরনের খেলা বর্জনের ঘোষণা ক্রিকেটারদের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সব ধরনের ক্রিকেট খেলা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটাররা। নাজমুল ইসলামের পদত্যাগ না হওয়া পর্যন্ত মাঠে না নামার ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন এই ঘোষণা দেন। তিনি বলেন, ক্রিকেটাররা খেলাধুলার বিপক্ষে নন, তবে সব কিছুরই একটি সীমা রয়েছে। এম নাজমুল ইসলাম একের পর এক মন্তব্যের মাধ্যমে ক্রিকেট ও সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন।
মিথুন আরও বলেন, “এই অবস্থায় তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা মাঠে নামব না। আমরা সবাই খেলতে চাই, কিন্তু আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে। দাবি পূরণ হলেই আমরা খেলায় ফিরব।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ক্রিকেটার নুরুল হাসান সোহানও একই সুরে কথা বলেন। তিনি জানান, ক্রিকেটাররা খেলার জন্য পুরোপুরি প্রস্তুত, তবে দাবি মেনে নেওয়ার পরই মাঠে নামবেন।
এদিকে এখনো পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ক্রিকেটারদের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। বিসিবি পরিচালকের পদত্যাগ দাবিতে ক্রিকেটারদের এই কঠোর অবস্থান দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)