ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে জেফার–রাফসান
সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত শনিবার ১০ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে জেফারের নিজ বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিয়ের আগে ঘরোয়া আয়োজনে তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন চললেও তারা প্রকাশ্যে নিজেদের কেবল ভালো বন্ধু বলেই পরিচয় দিয়ে আসছিলেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
এদিকে আজ বুধবার রাজধানীর আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে একসঙ্গে ভ্রমণের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। সে সময় ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি জেফার রহমান।
রাফসান সাবাব এর আগে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহিত ছিলেন। ২০২৩ সালের শেষ দিকে তাদের তিন বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)