ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ খেলা অনিশ্চিত: আইসিসির চিঠিতে ‘মুস্তাফিজ, জার্সি ও নির্বাচন’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের ধোঁয়াশা। আইসিসির নিরাপত্তা বিভাগের একটি চিঠিতে উঠে আসা কিছু তথ্য দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। চিঠিতে বলা হয়েছে, নির্দিষ্ট কয়েকটি বিষয় থাকলে বাংলাদেশের ক্রিকেট দলের নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে।
এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট এক প্রতিনিধি জানান, আইসিসি এমন কিছু শর্তের কথা বলছে যা বাস্তবসম্মত নয় এবং ক্রিকেটের স্বাভাবিক কাঠামোর সঙ্গেও সাংঘর্ষিক। তার ভাষায়,“যদি বলা হয় আমাদের সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে, সমর্থকরা জাতীয় দলের জার্সি পরতে পারবে না, এমনকি নির্বাচন এগিয়ে এলে সেটাও নিরাপত্তার জন্য হুমকি—তাহলে সেটি শুধু অবাস্তব নয়, বরং অপমানজনকও।”
আইসিসির নিরাপত্তা চিঠিতে নাকি তিনটি বিষয়কে ঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—১) দলে মুস্তাফিজুর রহমানের উপস্থিতি,২) দর্শকদের জাতীয় দলের জার্সি পরে মাঠ ও আশপাশে চলাচল,৩) বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসা।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশবিরোধী প্রচারণা ও সাম্প্রদায়িক উত্তেজনার কথাও উঠে আসে আলোচনায়। বক্তারা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে সেখানে গিয়ে খেলতে নামা মানেই বাড়তি ঝুঁকি নেওয়া।
এই অবস্থায় বিকল্প ভেন্যুর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানকে সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এরই মধ্যে পাকিস্তান বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে বলেও জানা গেছে।
বিসিবি সূত্রে জানা যায়, তারা আইসিসিকে একাধিকবার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছে—বর্তমান বাস্তবতায় ভারতের কোনো ভেন্যুই বাংলাদেশের জন্য নিরাপদ নয়। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে সেখানে অংশগ্রহণ করা সম্ভব হবে না।
সব মিলিয়ে, বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের খেলা হবে কোথায়—এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। আইসিসির পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE