ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

কত স্টোরেজের ফোন কিনলে নিশ্চিন্ত থাকবেন

২০২৬ জানুয়ারি ০৩ ১০:০০:২৮

কত স্টোরেজের ফোন কিনলে নিশ্চিন্ত থাকবেন

নিজস্ব প্রতিবেদক: নতুন স্মার্টফোন কেনার সময় অনেকেই ক্যামেরা, ব্যাটারি কিংবা ডিজাইনের দিকেই বেশি গুরুত্ব দেন। কিন্তু কিছুদিন ব্যবহার করার পর যে সমস্যাটি সবচেয়ে বেশি ভোগায়, তা হলো ফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যাওয়া। তখন শুরু হয় ফোন স্লো হওয়া, হ্যাং করা এবং বারবার ফাইল ডিলিট করার বিড়ম্বনা।

এ কারণেই ফোন কেনার আগে স্টোরেজ ও র‍্যামের বিষয়টি ভালোভাবে জানা জরুরি। সঠিক স্টোরেজ নির্বাচন না করলে ভালো ফোন হলেও পারফরম্যান্সে হতাশা দেখা দিতে পারে।

কেন স্টোরেজ ও র‍্যাম গুরুত্বপূর্ণ

র‍্যাম মূলত ফোনে অ্যাপ চালানোর গতি নিয়ন্ত্রণ করে। র‍্যাম যত বেশি হবে, একসঙ্গে তত বেশি অ্যাপ স্মুথভাবে চালানো সম্ভব হবে। র‍্যাম কম হলে অ্যাপ রিলোড হওয়া, ফোন হ্যাং করা কিংবা গতি কমে যাওয়ার সমস্যা দেখা দেয়।

অন্যদিকে ইন্টারনাল স্টোরেজ ব্যবহৃত হয় অ্যাপ, ছবি, ভিডিও ও প্রয়োজনীয় ফাইল সংরক্ষণের জন্য। স্টোরেজ কম থাকলে খুব অল্প সময়েই মেমোরি পূর্ণ হয়ে যায়, যা ফোনের কর্মক্ষমতা কমিয়ে দেয়।

কত GB র‍্যাম হলে চলবে

বিশেষজ্ঞদের মতে—সাধারণ ব্যবহারকারীদের জন্য ৬ জিবি র‍্যাম যথেষ্ট। যারা একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করেন বা হালকা গেম খেলেন, তাদের জন্য ৮ জিবি র‍্যাম ভালো বিকল্প। তবে হেভি গেমিং, ভিডিও এডিটিং কিংবা দীর্ঘ সময় মাল্টিটাস্কিংয়ের জন্য অন্তত ১৬ জিবি র‍্যাম প্রয়োজন।

কত GB স্টোরেজ কেনা ভালো

বর্তমান সময়ে অ্যাপ ও মিডিয়া ফাইলের আকার দ্রুত বাড়ছে। সে বিবেচনায়—৬৪ জিবি স্টোরেজ সাধারণ ব্যবহারকারীদের জন্য ন্যূনতম। ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ অপশন। যারা নিয়মিত ভিডিও ধারণ, বড় গেম বা ভারী অ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য ৫১২ জিবি বা ১ টেরাবাইট স্টোরেজ সবচেয়ে উপযোগী।

ফোন কেনার আগে যা মাথায় রাখবেন

শুধু দামের দিকে নজর না দিয়ে ভবিষ্যতের ব্যবহার বিবেচনা করা জরুরি। কম স্টোরেজের ফোন শুরুতে সাশ্রয়ী মনে হলেও কিছুদিন পরই তা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী স্টোরেজ ও র‍্যাম নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত