ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আইপিএল নিলাম থেকে দল পেলেন সাকিব
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে। মোট ৭৭টি শূন্যস্থানের জন্য যেখানে প্রায় ৩৫০ ক্রিকেটারের নাম জমা দেওয়া হয়েছিল এবং সব ফ্র্যাঞ্চাইজির ২৫ জনের কোটা পূরণ হয়েছে। এই নিলাম থেকেই ভাগ্য খুলেছে ২১ বছর বয়সী তরুণ ক্রিকেটার সাকিব হুসেইনের। তাকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
সানরাইজার্সের নিলাম কৌশল: বড় বিনিয়োগ ও তরুণ প্রতিভার দিকে নজর
শিরোপাতে চোখ রেখে মিনি নিলামে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ১৩ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডসকে কেনা হয়েছে ৩ কোটি টাকায়। এ ছাড়া ৩০ লাখ টাকায় দলে ভিড়েছেন আনক্যাপড ভারতীয় অলরাউন্ডার শিবাং কুমার।
নিলামে সানরাইজার্স নজর রেখেছিল তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের দিকেও। সেই কৌশলের অংশ হিসেবেই তারা দলে ভিড়িয়েছে সাকিব হুসেইনকে।
ভিত্তিমূল্যে হায়দরাবাদে সাকিব
বিহারের গোপালগঞ্জ জেলা থেকে উঠে আসা সাকিব হুসেইনকে তার ভিত্তিমূল্য ৩০ লাখ টাকায় দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। তরুণ এই ক্রিকেটারকে দলে নেওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটি আরও বেশ কয়েকজন উঠতি ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে। সানরাইজার্স দলে ভিড়িয়েছে উইকেটকিপার-ব্যাটার সলিল অরোরা, শিবাং কুমার, ওঙ্কার তুকারাম তারমালে, অমিত কুমার, প্রফুল হিঙ্গে এবং ক্রেইন্স ফুলেত্রাকে।
কে এই সাকিব হুসেইন?
২১ বছর বয়সী সাকিব হুসেইন বিহারের গোপালগঞ্জ জেলা থেকে উঠে এসেছেন। বিহারের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলার পর তিনি সিনিয়র দলের হয়েও নজর কেড়েছেন।
এর আগে কলকাতা দলে ছিলেন সাকিব। সেবার প্রথম রাউন্ডে অবিক্রীত থাকলেও পরে তাকে ২০ লাখ টাকায় দলে ভেড়ায় কেকেআর। যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই ক্রিকেটারের। তবে এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক হওয়ার সুযোগ থাকছে তার সামনে।
আল-মামুন/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল