ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

২০২৫ ডিসেম্বর ১৪ ১৯:১২:০৪

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবের সময় বাংলাদেশ সরকার ভারতের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অভিযোগ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার প্রচেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, ভারতে থাকা শেখ হাসিনাকে ‘বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার আহ্বান’ জানাতে ও উসকানিমূলক বক্তব্য অব্যাহত রাখার বিষয়ে ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানানো হয়েছে।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে, আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশবিরোধী কার্যক্রম বন্ধ করা এবং সম্ভাব্য পরিস্থিতিতে তাদের বাংলাদেশে প্রত্যর্পণ নিশ্চিত করা। বিশেষভাবে, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত সন্দেহভাজনরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে না পারার ব্যবস্থা চাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে।

দ্বিপাক্ষিক আলোচনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, ভারত শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত