ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

লিভারের চরম ক্ষতি: প্রতিদিনের কিছু অভ্যাস চুপিসারে ধ্বংস করছে লিভার

২০২৫ ডিসেম্বর ০৮ ১৩:১৪:৫৬

লিভারের চরম ক্ষতি: প্রতিদিনের কিছু অভ্যাস চুপিসারে ধ্বংস করছে লিভার

লিভারের রোগ মানেই শেষ—এ ধারণা এখনো অনেকের মধ্যে প্রচলিত। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সময়মতো শনাক্ত হলে বেশিরভাগ লিভার রোগই নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিপদ বাড়ে তখনই, যখন লিভার দীর্ঘদিন ধরে নীরবে ক্ষতিগ্রস্ত হতে থাকে—যেমন দীর্ঘস্থায়ী প্রদাহ, বারবার জন্ডিস কিংবা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ। এই ক্ষত ধীরে ধীরে জটিল আকার ধারণ করলে যে অবস্থার সৃষ্টি হয়, সেটিই ‘লিভার সিরোসিস’। ফ্যাটি লিভারের তুলনায় এটি বহু গুণ বেশি বিপজ্জনক এবং প্রায়ই জীবননাশের কারণ হয়ে দাঁড়ায়।

ফ্যাটি লিভার থেকে সিরোসিসে পৌঁছানোর প্রক্রিয়া

বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থা, যেমন—ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং আমেরিকান লিভার ফাউন্ডেশন—লিভারের ক্ষতির ধাপগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে।

লিভার শরীরের শক্তির জন্য চর্বি তৈরি করে এবং রক্তের মাধ্যমে তা ছড়িয়ে দেয়। যখন শরীরের প্রয়োজনের তুলনায় বেশি চর্বি তৈরি হয়, তখন সেই অতিরিক্ত মেদ লিভারের কোষে জমা হতে থাকে। এই অবস্থাকে বলা হয় ফ্যাটি লিভার।

ফ্যাটি লিভার যদি জীবনযাত্রার পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণে না আনতে পারা যায়, তবে রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বাড়তে থাকে। এর সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্স যোগ হলে তৈরি হয় মেটাবলিক সিনড্রোম—যা ধীরে ধীরে লিভারের ভেতরে স্থায়ী ক্ষত সৃষ্টি করে সিরোসিসের দিকে ঠেলে দেয়।

শুধু অ্যালকোহল নয়—আরও যেসব কারণে হতে পারে সিরোসিস

অনেকে মনে করেন শুধুই অতিরিক্ত মদ্যপান লিভারের সিরোসিস ঘটায়। কিন্তু চিকিৎসকেরা বলছেন, আরও বড় কয়েকটি কারণ রয়েছে—

কিছু ওষুধের দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া

ফ্যাটি লিভার ও স্থূলতা

বারবার জন্ডিস

ভাইরাল হেপাটাইটিস

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস

এভাবে ক্ষতি বাড়তে থাকলে লিভারের চরম পরিণতি হতে পারে লিভার ক্যানসার।

সিরোসিসের ৫টি আগাম সংকেত—অবহেলা করা বিপজ্জনক

লিভারের গভীর ক্ষতির আগেই শরীর কিছু সতর্ক সংকেত দেয়—

১. হজমে গড়বড়

বারবার পেটের অস্বস্তি, গ্যাস, অম্বল, পেট ব্যথা।

২. পা বা গোড়ালিতে জ্বালাভাব

রক্তে অ্যালবুমিন কমে গেলে পা–ফুলে যাওয়া ও জ্বালাভাব দেখা দেয়।

৩. চোখ-মুখে হলুদ ভাব

বিলিরুবিন বেড়ে গেলে জন্ডিস দেখা দিতে পারে।

৪. সহজে আঘাতের চিহ্ন বা কালশিটে পড়া

লিভার প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে না পারায় রক্তক্ষরণের প্রবণতা বাড়ে।

৫. পেট ফুলে থাকা ও ওজন কমে যাওয়া

পেটে তরল জমে পানিভর্তি পেটের মতো দেখা যায়; ক্ষুধা কমে ওজন দ্রুত কমতে থাকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত