ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
তিন ধরনের মোবাইল ফোন আমদানি বন্ধ, প্রবাসীদের জন্য নতুন সুবিধা ঘোষণা
বাংলাদেশে মোবাইল আমদানি ও ব্যবহার নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। প্রবাসীদের সুবিধা এবং বাজারে অবৈধ ফোন বন্ধে নেওয়া হয়েছে বেশ কয়েকটি সিদ্ধান্ত। ১ ডিসেম্বর রাজধানীর সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে জানানো হয়, যেসব প্রবাসীর বিএমইটি (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) নিবন্ধন কার্ড রয়েছে, তারা দেশে ফেরার সময় করমুক্তভাবে মোট তিনটি মোবাইল ফোন আনতে পারবেন। একইসঙ্গে ক্লোন মোবাইল, চুরি বা ছিনতাই হওয়া হ্যান্ডসেট এবং রিফারবিশড ফোন আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে।
সভার ৭টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত১. প্রবাসীদের জন্য ৬০ দিনের রেজিস্ট্রেশন ছাড়
প্রবাসীরা দেশে আসার পর সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত তাদের ফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। এর বেশি সময় অবস্থান করলে ডিভাইস রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে।
২. ফোন আমদানিতে প্রবাসীদের নতুন সুবিধা
বিএমইটি কার্ডধারীরা নিজ ব্যবহারের হ্যান্ডসেট ছাড়াও আরও দুইটি নতুন ফোন অতিরিক্ত কর ছাড়াই আনতে পারবেন।চতুর্থ ফোন থেকে শুল্ক দিতে হবে।
যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন আনতে পারবেন। এ ক্ষেত্রে বৈধ ক্রয় রশিদ সঙ্গে রাখা বাধ্যতামূলক।
৩. মোবাইল আমদানিতে শুল্ক কমানোর উদ্যোগ
বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানিতে প্রায় ৬১ শতাংশ শুল্ক দিতে হয়। বৈঠকে জানানো হয়, এই হার কমানোর কাজ শুরু হয়েছে। শুল্ক কমলে বাজারে আমদানি করা ফোনের দামও কমবে।
৪. স্থানীয় ফোন কারখানার শুল্ক–কর সমন্বয়
আমদানি শুল্ক কমালে স্থানীয় মোবাইল উৎপাদনকারী ১৩–১৪টি কারখানার কর সুবিধাও সমন্বয় করা হবে, যাতে বিদেশি বিনিয়োগ ব্যাহত না হয়। বিষয়টি নিয়ে এনবিআর, বিটিআরসি ও বাণিজ্য মন্ত্রণালয় একাধিকবার বৈঠক করেছে।
৫. সিম রেজিস্ট্রেশন বিষয়ে সতর্কতা
কেউ আপনার অজান্তে আপনার নামে নিবন্ধিত সিম ব্যবহার করছে কিনা তা নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। সাইবার অপরাধ বা মোবাইল ব্যাংকিং প্রতারণা এড়াতে শুধু নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
৬. ১৬ ডিসেম্বর পর্যন্ত অবৈধ স্টক ফোন বৈধ করার সুযোগ
১৬ ডিসেম্বরের আগেই বাজারে থাকা অবৈধভাবে আমদানি করা কিন্তু বৈধ আইএমইআইযুক্ত স্টক ফোনগুলোর আইএমইআই নম্বর বিটিআরসিতে জমা দিয়ে কম শুল্কে বৈধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।তবে ক্লোন ও রিফারবিশড ফোন এই সুবিধার অন্তর্ভুক্ত নয়।
৭. ১৬ ডিসেম্বরের আগে কোনো সচল ফোন বন্ধ হবে না
অনেক গুজব ছড়ালেও কর্তৃপক্ষ জানায়—১৬ ডিসেম্বরের আগে ব্যবহারকারীদের কোনো সচল মোবাইল ফোন বন্ধ করা হবে না।তবে ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (National Equipment Identity Register) চালু হলে বৈধ আইএমইআই ছাড়া হ্যান্ডসেট কেনা বা আমদানি বন্ধ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরনো বা রিফারবিশড ফোনের মাধ্যমে ইলেকট্রনিক বর্জ্য দেশে ঢোকানো রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিমানবন্দর ও স্থলবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে এবং দ্রুতই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
যোগাযোগ খাতে ডেটা সুরক্ষার জন্য প্রস্তাবিত টেলিযোগাযোগ আইন (সংশোধনী) ২০২৫–এ ই–কেওয়াইসি ও আইএমইআই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সুরক্ষায় নতুন ধারা যুক্ত করা হয়েছে। এসব তথ্যের অপব্যবহার করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)