ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
আইসিসির র্যাঙ্কিং প্রকাশ; ব্যাটার ও বোলারে শীর্ষে যে ক্রিকেটার
টি–টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডকে হারানোর পর আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। বিশেষ করে দারুণ বোলিংয়ের পুরস্কার হাতেনাতে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। নতুন র্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন বিশ্বের সেরা আট বোলারের তালিকায়।
বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত সর্বশেষ টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দেখা যায়, আইরিশদের বিপক্ষে ১১ রানে ৩ উইকেট নেওয়া মোস্তাফিজের পারফরম্যান্স তাকে দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে তুলে ধরেছে। যদিও সিরিজের বাকি দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন, প্রথম ম্যাচের সাফল্যই তাকে বড় অগ্রগতি এনে দিয়েছে।
শেখ মেহেদী হাসান তিন ধাপ এগিয়ে এখন ১৪তম স্থানে। দুই ম্যাচে ৪ উইকেট নেওয়া নাসুম আহমেদও উন্নতি করেছেন পাঁচ ধাপ, অবস্থান এখন ২৫ নম্বরে। সমান সংখ্যক ধাপ এগিয়ে রিশাদ হোসেন উঠে এসেছেন ১৯তম স্থানে। দুই ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। তানজিম হাসান সাকিবও দুই ধাপ উন্নতি করে এখন ৫০ নম্বরে রয়েছেন।
ব্যাটিং বিভাগেও পরিবর্তন এসেছে। এক ধাপ পিছিয়ে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম নেমে গেছেন ১৯তম স্থানে। শেষ ম্যাচে অপরাজিত ৫৫ রান করলেও প্রথম দুই ম্যাচের ব্যর্থতায় তিনি পিছিয়ে যান। তবে তার ওপেনিং সঙ্গী পারভেজ হোসেন ইমন দারুণ লাফ দিয়েছেন—২১ ধাপ উঠে অবস্থান এখন ৩৮তম স্থানে।
সাইফ হাসান নামছেন নয় ধাপ, আছেন ৩৯ নম্বরে। পুরো সিরিজে ব্যাট হাতে আলো ছড়াতে না পারায় তার র্যাঙ্কিংয়ের অবনতি হয়েছে। অপরদিকে তাওহীদ হৃদয় পাঁচ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন। প্রথম ম্যাচের ৮৩ রানের অপরাজিত ইনিংস তার জন্য বড় ভূমিকা রেখেছে।
বর্তমানে টি–টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ভারতের অভিষেক শর্মা এবং বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী শীর্ষস্থানে অবস্থান করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)