ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

আইপিএল ছেড়ে দিলেন ম্যাক্সওয়েল

২০২৫ ডিসেম্বর ০২ ১৪:২৮:০৮

আইপিএল ছেড়ে দিলেন ম্যাক্সওয়েল

ছয় বছর পর বড় ধরনের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বহু বছর আইপিএলে জমজমাট পারফরম্যান্সের পর এবার তিনি আসন্ন মিনি নিলামে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। মধ্য ডিসেম্বর আবুধাবিতে আইপিএলের পরবর্তী নিলাম অনুষ্ঠিত হবে—সেখান থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি তিনি জানিয়েছেন ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায়।

ম্যাক্সওয়েল লিখেছেন, “আইপিএলে অসংখ্য স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পেয়েছি। এ বছর নিলামে না যাওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না, কিন্তু এই লিগ আমাকে যে অভিজ্ঞতা দিয়েছে, তার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।”

আইপিএলকে নিজের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে বড় অবদান রাখার কথাও উল্লেখ করেছেন তিনি। বিশ্বমানের সতীর্থদের সঙ্গে খেলা, ভক্তদের উন্মাদনা এবং ভারতের মাঠের অভিজ্ঞতাকে তিনি মনে করছেন ‘অমূল্য স্মৃতি’।

যদিও তিনি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন, তবে ভবিষ্যতে ফিরে আসার আভাসও দিয়েছেন, “সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে। ভালোবাসা—ম্যাক্সি।”

মিনি নিলামে নিবন্ধিত ১,৩৫৫ ক্রিকেটারের তালিকায় তার নাম ছিল না—তখন থেকেই গুঞ্জন চলছিল। শেষ মৌসুমে ব্যর্থতার কারণে পাঞ্জাব কিংস ম্যাক্সওয়েলকে রিলিজ করেছিল। মাত্র ৪৮ রান করে ফর্মহীনতায় ভুগছিলেন তিনি। এমনকি আঙুল ভাঙার কারণে মৌসুমের মাঝপথে ছিটকেও যান।

২০২৬ আইপিএল মরশুমে তৃতীয়বারের মতো পাঞ্জাব কিংসের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন ৪.২ কোটি রুপির দামে। এর আগেও ২০১৪–২০১৭ এবং ২০২১ সালে এই ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন তিনি।

১৩ মৌসুমে ম্যাক্সওয়েল আইপিএলে করেছেন ২৮১৯ রান, স্ট্রাইক রেট ১৫৫.১৫। তার সেরা সময় ছিল ২০১৪—যখন তিনি ৫৫২ রান করে পুরো লিগ মাতিয়েছিলেন। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের গ্রাফ দ্রুতই নিচের দিকে নেমেছে। শেষ ১৫ ইনিংসে তার মোট রান মাত্র ১০০, গড় ৬.৬৭।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ