ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ হলো বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচের টস,একাদশে ৩ পরিবর্তন
আগের দুই ম্যাচে সন্ধ্যায় খেলা হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার (২ ডিসেম্বর) তৃতীয় টি-টোয়েন্টি শুরু হচ্ছে দুপুর দুইটায়। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা হওয়ায় আজকের ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। তাদের জায়গা দিতে আজ দলে নেই নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসান।
বাংলাদেশের আজকে স্কোয়াড পরীক্ষার শেষ সুযোগ। আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও মাঝে অবশ্য বিপিএল খেলবে বাংলাদেশ। সেখান থেকেও উঠে আসতে পারেন দুয়েকজন। এদিকে, আয়ারল্যান্ডের জন্যও এই সিরিজটি ছিল বিশ্বকাপ প্রস্তুতির ভালো সুযোগ। দুই মাস পর শুরু হওয়া ভারত বিশ্বকাপের কন্ডিশনও যে অনেকটা একইরকম!
দুই দলের একাদশ
বাংলাদেশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, সাইফ হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান
আয়ারল্যান্ড: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথিউ হামফ্রেস, ক্রেইগ ইয়ং, বেঞ্জামিন হোয়াইট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ