ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভেঙ্গে গেল শহীদ আফ্রিদির সেই বিশ্বরেকর্ড

২০২৫ নভেম্বর ৩০ ১৮:৪৪:৫৪

ভেঙ্গে গেল শহীদ আফ্রিদির সেই বিশ্বরেকর্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার ইতিহাস গড়লেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের ‘বুম বুম’ শহীদ আফ্রিদিকে।

আগের ম্যাচ শুরুর সময় দুই ছক্কা পিছিয়ে ছিলেন রোহিত। ১৫তম ওভারে প্রেনেলান সুবরায়েনকে টানা দুটি ছয় হাঁকিয়ে আফ্রিদির পাশে বসেন। এরপর মার্কো জানসেনকে ফাইন লেগের ওপর দিয়ে দুর্দান্ত পুল শট—এতেই গড়েন নতুন রেকর্ড।

এতে টি–টোয়েন্টির পর ওয়ানডেতেও সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে গেলেন ভারতীয় অধিনায়ক।

রোহিতের নতুন রেকর্ডগুলো একনজরে

ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা: ৩৫২ (২৭৭ ম্যাচ)

আগের রেকর্ডধারী: শহীদ আফ্রিদি – ৩৫১ ছক্কা (৩৯৮ ম্যাচ)

আন্তর্জাতিক ক্রিকেটে মোট ছক্কা: ৬৪২ (ওডিআই ৩৫২ + টি২০আই ২০৫ + টেস্ট ৮৮)

ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্ত

টনি ডি জর্জি ডীপ স্কয়ার লেগে রোহিতের সহজ ক্যাচ ফেলেন। সেখান থেকেই ঘুরে দাঁড়ান ‘হিটম্যান’।বিরাট কোহলির সঙ্গে ১০৯ বলে ১৩৬ রানের দুর্দান্ত জুটি গড়েন।মাত্র ৪৭ বলে করেন তার টানা তৃতীয় ও ক্যারিয়ারের ৬০তম ওয়ানডে হাফ-সেঞ্চুরি।

শেষ পর্যন্ত ৫ চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৫৭ রান করে থামেন রোহিত শর্মা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ